চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পররাষ্ট্রনীতিতে আমরা সফল: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A
পররাষ্ট্রমন্ত্রী জাতীয় পতাকার সামনে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছি তাতে আমরা সফল হয়েছি। 

আজ বুধবার বিকালে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে তাকে প্রদত্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের প্রায় ২৩৬টি দেশের স্বনামখ্যাত ব্যক্তিত্ব, ১৯৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।

ড. মোমেন বলেন, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারাদেশে বিশেষ করে সিলেটের জন্য উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছেন। সিলেটবাসী এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় তিনি সিলেটবাসীর প্রতি ধন্যবাদ জানান।

সিলেটের সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদানের জন্য সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ হতে তাকে অভ্যর্থনা জানান।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের উদ্যোগে ছোট আয়তনের সিলেট সিটি কর্পোরেশনের এলাকা বর্তমানে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

সিলেটবাসীর জীবনমান উন্নয়নে ড. মোমেনের উদ্যোগ ও ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, সিলেট মহানগরকে এশিয়ার অন্যতম আকর্ষণীয় ও মডেল শহরে রূপান্তর করতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, সিলেট শহরের সড়কের পাশে ওয়াকওয়ে নির্মাণ, হাসপাতালের উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ ঢাকা-সিলেট মহাসড়ক ৬-লেনে উন্নীত করতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যে ভূমিকা পালন করেছেন, তার জন্য বক্তারা সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ।

ট্যাগ: পররাষ্ট্রনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

পরবর্তী

স্টোকসকেও পেছনে ফেললেন ‘অলরাউন্ডার’ স্টার্ক

পরবর্তী
অলরাউন্ডার স্টার্কের ক্রিকেট মাঠে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোকসকেও পেছনে ফেললেন ‘অলরাউন্ডার’ স্টার্ক

অ্যাশেজ সিরিজের ক্রিকেটার, ইংল্যান্ডের জার্সিতে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রুট সবাইকে ‘বোকা’ বানানোর চেষ্টা করছেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT