চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় পণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ০৯, জুন ২০১৯
অর্থনীতি
A A

পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্য অর্জনে দেশীয় পণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এক্ষেত্রে অ্যাক্রেডিটেশন একটি কার্যকর হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি।

রোববার শিল্প মন্ত্রণালয়ে ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০১৯ উদযাপন’ উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা ও শিল্পবান্ধব সরকার। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সুবিধার্থে সরকার ইতোমধ্যে অনেক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর ফলে দেশে ক্রমেই বেসরকারিখাতের বিকাশ ঘটছে। বেসরকারিখাতের টেকসই বিকাশে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।

Banglabid

শিল্পায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পখাতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রকৃত অর্থেই ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করা হবে। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করতে বিদেশি বিনিয়োগকারীদের মতো একই সুবিধা দেওয়া হবে।

তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, প্লাস্টিক, হালকা প্রকৌশলসহ উদীয়মান শিল্পখাতগুলোতে কর সুবিধা দিতে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।

নূরুল মজিদ মাহমুদ বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ইতোমধ্যে ৭১টি দেশি-বিদেশি ল্যাবরেটরি, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও পরিদর্শন সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে সক্ষম হয়েছে। এর মধ্যে ৬২টি দেশীয় এবং বহুজাতিক টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ২টি মেডিক্যাল ল্যাবরেটরি, ২টি ইন্সপেকশন ও ৫টি সনদ প্রদানকারী সংস্থা রয়েছে। বর্তমান সরকারের নীতি সহায়তার ফলে বিএবির পরিচিতি দেশের গন্ডি পেরিয়ে এশিয়া অঞ্চলসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে।

Reneta

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বহুজাতিক ও দেশীয় ক্যাটাগরিতে দু’টি টেস্টিং ল্যাবরেটরি এবং একটি পরিদর্শন সংস্থার প্রতিনিধির হাতে বিএবির অ্যাক্রেডিটেশন সনদ তুলে দেন।

অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো- জার্মানভিত্তিক টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি হোহেন্সটেইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড, দেশের রূপপুর পারমাণবিক মেগা প্রকল্পে ব্যবহৃত নির্মাণ সামগ্রির মান টেস্টিং ল্যাবরেটরি ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও দেশীয় পরিদর্শন প্রতিষ্ঠান ন্যাশনাল টেস্টিং, ক্যালিব্রেশন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস লিমিটেড (এনটিসিএল)।

শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর।

এতে বক্তব্য রাখেন বিএবির মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম, রূপপুর পারমাণবিক মেগা প্রকল্পে ব্যবহৃত নির্মাণ সামগ্রির মান টেস্টিং ল্যাবরেটরি ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মাদ আলমগীর এবং জার্মানভিত্তিক টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি হোহেন্সটেইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক জনি ইয়াসমিন কান্তা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে ২০৩০ সাল নাগাদ জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করতে হবে। এ লক্ষ্যে দেশীয় পণ্যের মানের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটাতে হবে। মানের ক্ষেত্রে দেশি কিংবা বিদেশি তফাৎ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তারা যে কোনো পণ্য উৎপাদনে আন্তর্জাতিক মানের বিষয়টি চিন্তায় রাখার পরামর্শ দিয়ে তিনি নির্ধারিত কোনো সেক্টরের পরিবর্তে সম্ভাবনাময় সকল খাতের জন্যই আসন্ন বাজেটে সমান সুযোগ রেখে আর্থিক নীতি গ্রহণের সুপারিশ করেন।

এর আগে সকালে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শিল্পসচিবের নেতৃত্বে শোভাযাত্রাটি মতিঝিলে অবস্থিত শিল্প ভবন চত্বর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্প মন্ত্রণালয়ে এসে শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকপণ্য রপ্তানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধোনির গ্লাভস বিতর্কে টিভি উপস্থাপককে গাভাস্কারের ‘ধমক’

পরবর্তী

ধাওয়ান-কোহলির ব্যাটে অজিদের নাচাল ভারত

পরবর্তী

ধাওয়ান-কোহলির ব্যাটে অজিদের নাচাল ভারত

'পাসওয়ার্ড' দিয়ে নতুন করে আলোচনায় ইমন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT