চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নৌ-যান চালকরা বিধিনিষেধ মানছে না বলে নৌ পথে দুর্ঘটনা ঘটছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২২
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নদী পথে বিভিন্ন নৌ-যান চালকরা সরকারি বিধিনিষেধ ও নিয়ম শৃঙ্খলা মানছে না তাই নৌ-পথে দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ হোসাইন চৌধুরী।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় কর্ণফুলী শীপ বিল্ডার্সে বিআইডব্লিউটিএ’র জন্য চারটি “কাটার সাকশান ড্রেজার” এবং মংলা বন্দরের জন্য একটি ‘বয়া লিফটিং জাহাজ’ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নৌ-দুর্ঘটনা রোধে সরকার নানান পদক্ষেপ গ্রহণসহ চালকদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বিধিনিষেধ মেনে চলতে তাদের বার বার তাগিদও দেওয়া হচ্ছে। তারপরেও নৌ-যান চালকরা তা অমান্য করায় দুর্ঘটনা ঘটে চলছে।

Banglabid

নৌ-দুর্ঘটনা রোধ করতে হলে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। নৌ-পথে সরকারি সকল নির্দেশনা ও নিয়ম শৃংঙ্খলা মেনে চলতে নৌ-যান চালকদের প্রতি কঠোর নির্দেশসহ মালিকদেরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জানান, নদী দখল ও দূষণমুক্ত করতে সরকার একশ’ বছর মেয়াদী নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এবং কর্ণফুলী শীপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রশিদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT