চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ‘ভুল’ই করে ফেলেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নেইমারকে নিয়ে পিএসজি-বার্সা টানাটানি, রিয়ালের ওঁত পেতে থাকা, দলবদলের বাঁকে নানান নাটক-উত্তাপের শেষ হয়নি। ২ সেপ্টেম্বর চলতি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এসব থামার কোনো সম্ভাবনাও নেই। সেটা ব্রাজিল তারকার ক্লাব ছাড়া হোক না-হোক। এ সবকিছুতে অবশ্য বিরক্ত ফরাসি জায়ান্টরা। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো তো সরাসরি বলেই দিলেন, ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে ভুলই করেছেন নেইমার।

মাত্র দুবছর আগেই নেইমারকে কিনেছে পিএসজি। দলবদলের অলটাইম রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে। সেটি এই বার্সেলোনা থেকেই। যেখানে ফিরতে নেইমারের ইচ্ছা-উৎসাহের বিষয়টি আর গোপন কিছু নয়। দুই ক্লাবের আনুষ্ঠানিক আলোচনা প্রথম দফায় অবশ্য ভেস্তে গেছে। গত মঙ্গলবার ফ্রান্সে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে বার্সার সবরকম প্রস্তাবেই না বলেছে ফরাসি ক্লাবটির প্রতিনিধিরা।

নেইমারের ক্লাব ছাড়ার জন্য তৈরি এমন পরিস্থিতিতে পিএসজির সমর্থকরা পর্যন্ত বিরক্ত। মাঠে তারা নেইমার-হটাও ব্যানার নিয়ে আসছে। অবশ্য কোচ থমাস টুখেল সব মিটে একটা ফয়সালা না হওয়া পর্যন্ত ব্রাজিল ফরোয়ার্ডকে স্কোয়াডেই অন্তর্ভুক্ত করছেন না। লিগে প্রথম ম্যাচে দলে রাখেননি, তার আগে প্রাক-মৌসুম ম্যাচেও বিবেচনা করেননি।

Banglabid

সবকিছু দেখে তৈরি হওয়া পরিস্থিতিতে লিওনার্দো বলছেন, ‘সে (নেইমার) ভুলই করে ফেলেছে।’

নেইমার ইস্যুর দ্রুত একটা সমাধান চায় ফ্রেঞ্চ জায়ান্টরা। সেই সমাধানে এগিয়ে গিয়েছিল বার্সাই। নগদ ৭৪ মিলিয়ন ইউরোর সঙ্গে ফিলিপে কৌতিনহো ও ইভান রাকিটিচকে দিতে চেয়েছিল কাতালান জায়ান্টরা। পিএসজি আপত্তি করেছে। দুবছর আগে ২২২ মিলিয়ন ইউরোর ব্লকবাস্টার রেকর্ড দামে বার্সা থেকেই কিনে নেইমারকে এত সহজ দামে ছাড়তে নারাজ তারা। পুরোটাই নগদ অর্থ চাচ্ছে ক্লাবটি। প্রস্তাবে খেলোয়াড় সংযুক্ত থাকলেও নগদ অর্থটা ১৩৮ মিলিয়ন ইউরো চাচ্ছে ফ্রেঞ্চ জায়ান্টরা।

ওদিকে দরকষাকষি চলছে। এদিকে ক্লাবে তৈরি হওয়া পরিস্থিতি। নেইমারের ভুলে এসব বললেও ব্রাজিল তারকাকে আবার ভালো মানুষই বলছেন লিওনার্দো, ‘আমি তাকে আগে থেকে চিনতাম না। সময় গড়ানোর সঙ্গে ধীরে ধীরে চিনেছি। তাকে আমার দারুণ এক হৃদয়ের ভালো ছেলেই মনে হয়। মাঠে সে অসাধারণ একজন খেলোয়াড়।’

Reneta

লিওনার্দো যতই প্রশংসা করুন, তার কথায় এটিও মনে হচ্ছে নেইমার-পিএসজি তাল কেটে গেছে। সঠিক দামটা পেলে ব্রাজিলিয়ানকে বেঁচে দিলে পারলেই বর্তে যায় ফরাসিরা। বার্সা তো ২৭ বছর বয়সী নেইমারের জন্য দুয়ার খুলেই বসে আছে। এখন শুধু কলম-একাউন্টে মিলে গেলেই হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT