চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সেঞ্চুরি, টপকালেন মেসিকেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

ব্রাজিলের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন। বার্সেলোনার জার্সিতেও রূপকথার মত সময় কাটছিল নেইমারের। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি থেকে লা লিগায় সর্বশেষ গ্রানাডা ম্যাচেও গোল পেয়েছেন। তাতে কাতালান ক্লাবটির হয়ে গোলের সেঞ্চুরিই উদযাপন করে ফেললেন এই ওয়ান্ডার বয়।

বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৭৭ ম্যাচে ১০০ গোলের দেখা পেলেন নেইমার। এখানে মেসির চেয়েও এগিয়ে তিনি। মেসির যেখানে গোলের সেঞ্চুরি করতে ১৮৮ ম্যাচ লেগেছিল, সেখানে নেইমার ১১ ম্যাচ কম খেলেই এই মাইলফলক ছুঁলেন।

এমএসএন ত্রয়ীর মধ্যে সুয়ারেজও চলতি বছর একশ গোলের মাইলফলক ছুঁয়েছেন। আর মেসি তো বার্সার হয়ে ৫০০ গোলের মাইলফলকই অর্জন করেছেন।

কাতালানদের হয়ে ব্রাজিলের তৃতীয় খেলোয়াড় হিসেবে শততম গোলের মাইলফলকে পা রাখলেন ২৫ বয়সী নেইমার। এর আগে রিভালদো ১৩০ ও ইভারিস্টো ১০৬ গোল করেছিলেন ন্যু ক্যাম্পের দলটির হয়ে।

ক্লাব বার্সার হয়ে ২০১৩ সালে সুপার কোপায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন নেইমার। আর রোববার রাতে গ্রানাডার সঙ্গে ম্যাচের যোগ করা সময়ে গোল করে নিজস্ব ভঙ্গিতে ‘১০০’ গোল উদযাপন করেছেন তিনি।

এখন পর্যন্ত নেইমার লা লিগায় ৬১, কোপা ডেল রে’তে ১৪, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৯, সুপার কোপায় ১ এবং ফ্রেন্ডলিতে ৫টি গোল করেছেন।

শততম গোলের মাইলফলক অর্জনের উচ্ছ্বাস ঝরেছে নেইমারের কণ্ঠে। জানিয়েছেন, সব কৃতিত্ব তার সতীর্থদের। যারা তাকে গোল করতে সহায়তা করেছেন।

নেইমার বলেছেন, ‘আমি জানতাম না একটা গোল পেলেই আমার শততম গোল পূর্ণ হবে। একশ গোলের মাইলফলক আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই মুহুর্তে আমার বার্সার হয়ে প্রথম গোল, সম্ভবত সুপার কোপায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, সেটার কথাই খুব মনে পড়ছে।’

নেইমারের শততম গোলের রাতে শিষ্যকে প্রশংসা আর অভিনন্দনে ভাসাতে ভোলেননি কোচ লুইস এনরিকেও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নেইমার দলের জন্য সব সময়ই প্রস্তুত থাকে, নিজে গোল করতে না পারলেও অন্যদের দিয়ে গোল করায়। আমি আশা রাখি বার্সার জার্সিতে সে ৯০০ গোল করবে!’

নেইমার বার্সায় যোগদানের আগে সান্তোসের হয়েও শততম গোলের দেখা পেয়েছিলেন। ২০১৩ সালে বার্সায় যোগ দেওয়ার পর ২০১৪-১৫ মৌসুমে লিগে নিজের সর্বোচ্চ ৩৯ গোলের দেখা পেয়েছিলেন।

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর মধুবাগ ও মীরবাগে তীব্র পানির সঙ্কট

পরবর্তী

টিভিতে থাকছেন না মিম

পরবর্তী
বিদ্যা সিনহা মিম

টিভিতে থাকছেন না মিম

চিত্রা নদীর তীরে ইকো ও প্রজাপতি পার্ক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT