চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের শাস্তি কমলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গত চ্যাম্পিয়ন্স লিগে রেফারিকে কটুকথা বলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার। শুনানি শেষে পিএসজি ফরোয়ার্ডের শাস্তি এক ম্যাচ কমিয়ে এনেছেন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট।

গত ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে দ্বিতীয় লেগে নিজ মাঠে ৩-১ গোলের হার দেখেছিল ফরাসি জায়ান্ট পিএসজি। চোটের কারণে সেই ম্যাচে দলের বাইরে ছিলেন নেইমার। প্রথম লেগটি প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছিল নেইমারের দলই।

দ্বিতীয় লেগে ৯৪ মিনিটে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি দামির স্কোমিনা। পরে স্পটকিকে গোল করেন মার্কাস রাশফোর্ড। রাশফোর্ডের সেই গোলই গড়ে দেয় ব্যবধান। ৩-৩ গোলে সমতায় থাকলেও অ্যাওয়ে গোলের ব্যবধানে বিদায় নিশ্চিত হয় পিএসজির।

Banglabid

রেফারির এমন সিদ্ধান্তকে সহজভাবে নিতে পারেননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এটা অপমানজনক। এই চারটা লোক যে (রেফারি) ফুটবল সম্পর্কে কিছুই জানে না, সেটা রিপ্লে দেখেই বোঝা গেল।’

নেইমারের এমন মন্তব্য মোটেও সহজভাবে নেয়নি উয়েফা। মন্তব্যের জেরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি। শাস্তি কমানোর জন্য পরে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আবেদন করে পিএসজি। সেই আবেদনের প্রেক্ষিতে নেইমারের শাস্তি এক ম্যাচ কমিয়ে দিলেন আদালত।

শাস্তি কমলেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে পিএসজির প্রথম ম্যাচে খেলা হবে না নেইমারের। খেলতে পারবেন না গ্যালতাসারাইয়ের বিপক্ষেও। ক্লাব ব্রুগের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে পারবেন এ ফরোয়ার্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগান প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলা, নিহত ২৪

পরবর্তী

সৌম্য, মিরাজের জায়গা হল ‘এ’ দলে

পরবর্তী

সৌম্য, মিরাজের জায়গা হল ‘এ’ দলে

প্রেস কাউন্সিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার চায় ল’ রিপোর্টার্স ফোরাম

সর্বশেষ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT