চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের জন্য ৩৫০ মিলিয়ন, শর্ত দিচ্ছেন জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বর্তমানে জটিল পরিস্থিতিতে রয়েছে ইউরোপের দুই হেভিওয়েট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল রে থেকে ছিটকে গেছে রিয়াল। লা লিগায়ও বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে। সেই সঙ্গে বার্সার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে হার।

অন্যদিকে দলের সেরা তারকা নেইমার চোটের জন্য মাঠের বাইরে। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে পিএসজি।

রোনালদো রিয়াল ছাড়ার পর তার কোনো বিকল্প আনতে পারেনি রিয়াল। তালিকায় অনেকেই ছিলেন। যাদের অন্যতম নেইমার। ২০১৭ সালে প্যারিস সাঁ সাঁয় যোগ দেন নেইমার। ২০২০ পর্যন্ত সেখানে সঙ্গে চুক্তি আছে তার।

Banglabid

রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ অনেকবারই নেইমারকে দলে পাওয়ার আগ্রহ দেখিছেন। এ নিয়ে বারবার খবরও বের হয়েছে। জানুয়ারিতে খবর বের হয় নেইমারকে নেয়ার জন্য আরো একবার ইচ্ছা প্রকাশ করেছে রিয়াল কর্তৃপক্ষ। আর পিএসজি ছাড়তে চান নেইমারও।

তখন স্প্যানিশ দৈনিক ডন ব্যালন খবর দেয়, নেইমারকে দলে নিতে করিম বেনজেমাকেও দিতে রাজি লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে পিএসজিকে আরো ১২০ মিলিয়ন ইউরো দিতে রাজি স্প্যানিশ জায়ান্টরা।

এবার খবর, দলের সংকটময় মুহূর্তে নেইমারকে পেতে কোনো বিনিময় নয়, সরাসরিই তাকে পেতে চায় রিয়াল। আর ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের জন্য আগের চেয়ে তিনগুণ খরচ করতেও রাজি তারা।

Reneta

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের রিপোর্ট অনুযায়ী, নেইমারকে নেয়ার জন্য ৩৫০ মিলিয়ন খরচা করতে রাজি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। নতুন মৌসুমেই তার জন্য ঝাঁপাতে চায় রিয়াল। এখনকার বার্ষিক আয়ের চেয়ে নেইমারকে আরো বেশি অর্থ দিতে ইচ্ছুক মাদ্রিদ।

এদিকে, গত এক দশকে রিয়ালের অন্যতম সফল কোচ জিনেদিন জিদান। তার আমলে লা লিগা চ্যাম্পিয়ন এবং টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির গড়েছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে গত মৌসুমে তিনি দায়িত্ব ছাড়েন। তার জায়গায় আসা হুলেন লোপেতেগি দলকে সাফল্যের মুখ এনে দিতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করে ক্লাব।

বর্তমান কোচ সান্টিয়াগো সোলারির তত্ত্বাবধানেও রিয়ালের চেহারা প্রায় একই। চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে থেকে ছিটকে গেছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দু’বার হার। ফলে নতুন কোচ যে খুঁজছে রিয়াল কর্তৃপক্ষ তা আর বলার অপেক্ষা রাখে না।

আয়াক্সের কাছে হারের পর খবর বের হয়, শোকে আছন্ন রিয়াল কর্মকর্তারা ম্যাচের পরই জিদানকে ফোন করেছেন। তখন হোসে মরিনহোর সঙ্গে যোগাযোগের খবরও পাওয়া যায়।

এখন স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, আরো একবার রিয়ালের দায়িত্বে দেখা যেতে পারে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার জিদানকে এবং তিনি দায়িত্ব নিতে রাজি। তবে এই মুহূর্তে নয়, মৌসুম শেষ হওয়ার পর।

তবে তার জন্য একটি শর্ত রেখেছেন ফরাসি কিংবদন্তি। শর্ত, তাকে সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে দলগঠনের ক্ষেত্রে। দলকে নতুন ভাবে তৈরি করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদাননেইমাররিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বগুড়ায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

পরবর্তী

সাংবাদিক উর্মির মায়ের মুত্যুতে ডিআরইউ’র শোক

পরবর্তী

সাংবাদিক উর্মির মায়ের মুত্যুতে ডিআরইউ’র শোক

তামিমের ঝলমলে ফিফটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT