চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের ‘অতিরঞ্জিত’ প্রতিক্রিয়ায় মেক্সিকোর শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এই বিশ্বকাপেই রেকর্ড ফাউলের শিকার হয়েছেন। কিন্তু শিকার হওয়ার সঙ্গে ফাউলের সময় সেটাকে অতিরঞ্জিত করে দেখানোর অভিযোগও আছে নেইমারের বিরুদ্ধে। গ্রুপপর্বে কোস্টারিকার বিরুদ্ধেই দেয়া একটি পেনাল্টিতে তার অতিরঞ্জিত প্রতিক্রিয়া নজরে আসায় তা ফিরিয়ে নেন রেফারি।  নকআউটপর্বে তাই নেইমারের প্রতি বিশেষ নজর রাখতে রেফারিদের প্রতি আহ্বান জানিয়েছেন মেক্সিকো অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো।

শেষ ষোলোর ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে মেক্সিকো-ব্রাজিল। তার আগে টুর্নামেন্টের সময় বেশ কয়েকবার সহজেই মাঠে পড়ে যাওয়ার জন্য সমালোচনার মুখে পড়েন নেইমার। এসব ঘটনার পর এই আবেদন জানালেন মেক্সিকান অধিনায়ক।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে গুয়ার্দাদো বলেন, ‘নেইমারকে আমরা সবাই চিনি। এটা আমার বা আমাদের বিচার না। রেফারি এবং ফিফার কাজ। এখন তাদের (রেফারি) ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি সিস্টেম- ভিএআর আছে, সুতরাং তার (নেইমার) খেলার স্টাইল খুব ভালোভাবে দেখতে হবে। কারণ আমরা জানি, ফাউলের সময় সেটাকে নেইমার অতিরঞ্জিত করে তোলে। তিনি বারবার পড়ে যেতে পছন্দ করেন।’

Banglabid

’কিন্তু আমি এটা আবারও বলি যে, এটা তার খেলার স্টাইল। আর এটা বিচার করার দায়িত্ব শেষ পর্যন্ত অফিসিয়ালদের। আমাদের না’,-যোগ করেন মেক্সিকান অধিনায়ক।

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকো। তবে রিয়াল বেটিস মিডফিল্ডারের বিশ্বাস এবার হবে, ‘আমরা এর আগে জার্মানিকেও কখনও হারাইনি। তবে আমরা সেটা করেছি এবং এই কাজটা আমরা আবার করব। এখানে (রাশিয়া) আমরা ইতিহাস রচনা করতে এসেছি। সেই সুযোগটা এখন আমাদের হাতেই।’

পরিসংখ্যান যে সবসময় কাজ করে না সেটাও মনে করিয়ে দিয়েছেন মেক্সিকান অধিনায়ক, ‘আমরা সবাই জানি, খেলা যখন শুরু হয় তখন পরিসংখ্যান কোনও কাজে আসে না। আমরা সম্ভব্য সবকিছু করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমাররাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ধুম ফোর’ নিয়ে আসছেন সালমান-ক্যাটরিনা জুটি

পরবর্তী

রোনালদো-সুয়ারেজ: শেষ হাসি কার?

পরবর্তী

রোনালদো-সুয়ারেজ: শেষ হাসি কার?

ফেয়ার প্লে’র নিয়ম পর্যালোচনা করবে ফিফা

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT