কুমিল্লা সিটি নির্বাচনে সরকারি দল ভোট ছিনিয়ে নেয়ার আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী বলছেন, মানুষ পোড়ানো দলের প্রতীক নিয়ে ভোট চাইতে গিয়ে বিএনপি প্রার্থী দিশেহারা হয়ে পড়েছেন।
কুমিল্লা শহরজুড়ে এখন শুধুই নির্বাচনী আওয়াজ, হয় নৌকা নয়তো ধানের শীষ।
নেতারা প্রার্থীদের কাছে ছুটছেন। আওয়ামী লীগের প্রার্থী যখন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মিছিল করছেন, অন্যদিকে তখন বিএনপির প্রার্থী নেতা-কর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় ভোট চাইছেন।
প্রচারের ফাঁকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বললেন, পরাজয়ের আশঙ্কায় বিএনপির প্রার্থী গুজব ছড়াচ্ছেন।
নির্বাচনী আচরণবিধি লংঙ্ঘনের কারণে আওয়ামী লীগ এবং ধানের শীষ দুই প্রতীকের প্রার্থীকেই সতর্ক করে নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=9KWaKLbhe9c&feature=youtu.be








