চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনকালে কেন বারবার হামলার শিকার সাংবাদিক?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A
সাংবাদিকরা হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশজুড়ে কয়েকদফায় চলছে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনসহ দায়িত্বশীলদের পক্ষ থেকে সহিংসতামুক্ত ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে বাস্তবে দেখা গেছে উৎকন্ঠা, সহিংসতা, হানাহানি ও হতাহতের মাত্রা নতুনভাবে যোগ হয়েছে। আর এই নির্বাচনেকালে বিভিন্ন পক্ষ-বিপক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার পাশাপাশি আক্রান্ত হচ্ছেন পেশাগত দায়িত্বপালনকারী সাংবাদিক ও তাদের বহনকারী যানবাহন।

বিভিন্ন মানবাধিকার সংস্থার জরিপ সূত্রে গণমাধ্যমে প্রকাশ, জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সহিংসতার ১৬৭টি ঘটনায় কমপক্ষে ঘটনায় কমবেশি ৯১ জন নিহত হয়েছেন। ১০০ জন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন এক হাজার ৮১৫ জন। আর একইসময়ে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক আহত ও তাদের মোটরবাইক নয়তো গাড়ি আক্রান্ত হয়েছে।

নির্বাচনী সাংবাদিকতার তিনটি পর্যায়; নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে বিভিন্ন পক্ষের দ্বারা সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। এসব হামলা আসলে নির্বাচনী অপকর্মকে আড়াল করা নয়তো ভয়ের সংস্কৃতি কায়েম করে সত্য প্রকাশে বাধা দেবার শামিল বলে আমরা মনে করি।

Banglabid

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর তথ্যমতে, সাংবাদিকতার ক্ষেত্রে ২০২১ সালের চিত্র ছিল উদ্বেগজনক। এই বছর একজন নিহতসহ ১৩৬ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৮ জন। নিপীড়ন, হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ৫৭ জন। এটি সাংবাদিকদের সারাবছরে সুরক্ষা ও কাজের পরিবেশের একটি চিত্র তুলে ধরছে, যার প্রতিফলন বিভিন্ন নির্বাচনকালেও প্রকট হয়।

নির্বাচন চলাকালে ভোটারসহ বিভিন্ন দায়িত্বরত পক্ষের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নির্বাচন কমিশনসহ স্থানীয় প্রশাসনের। তারা বিভিন্ন সময়ে এ বিষয়ে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হচ্ছে বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। সংবিধান ও আইনের বলে তাদের যে ক্ষমতা, তা নির্বাচনের সময়ে সাধারণ জনগণসহ কর্মরত সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োগ করা জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনসম্পাদকীয়সাংবাদিক হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল সার্ভের পর দেশে আর জরিপের প্রয়োজন হবে না: ভূমিমন্ত্রী

পরবর্তী

ইবাদতকে অভিনন্দন বাংলাদেশ বিমান বাহিনীর

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার শুভাগত হোম শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদতকে অভিনন্দন বাংলাদেশ বিমান বাহিনীর

প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি ক্র্যাব কার্যালয়ে উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্র্যাব কার্যালয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT