চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা যাবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
অর্থনীতি
A A

দেশে বর্তমানে চাল, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আদা ও রসুনসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। অতএব কৃত্রিম উপায়ে এসব পণ্যের সংকট দেখি দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষে আয়োজিত সভায় এসব তথ্য জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে দেশে মূল্য নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বাজার মনিটরিং এবং অভিযান জোরদার করেছে। আমদানি নির্ভর পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Banglabid

প্রয়োজনের তুলনায় দেশে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে উল্লেখ করে তপন কান্তি ঘোষ বলেন, বাজারে যাতে পণ্য সরবরাহে কোন ধরনের ঘাটতি বা ব্যাঘাত সৃষ্টি না হয় অথবা কৃত্তিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করা না হয়, সে বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে। টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য খোলা বাজারে বিক্রয় অব্যাহত রাখা হয়েছে। গত বছরের চেয়ে এবার প্রায় আড়াইগুণ বেশি পণ্য বিক্রয় করা হচ্ছে। অন্যায়ভাবে পণ্যের মজুদ করলে বা কৃত্রিম উপায়ে মূল্য বাড়ানোর চেষ্টা করা হলে সরকার আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বাণিজ্য সচিব বলেন, বাজারে চালের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার চাল আমদানি শুরু করেছে। এ জন্য আমদানি শুল্ক কমানো হয়েছে। পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

এছাড়া আমদানিকৃত ভোজ্য তেল এবং চিনির যৌক্তিক মূল্য নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

Reneta

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য আবু রায়হান আল-বেরুনী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও পণ্য আমদানিকারক গ্রুপগুলোর প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইনিত্যপ্রয়োজনীয় পণ্যবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানিস্তানে অর্থায়ন বন্ধ করলো বিশ্বব্যাংক

পরবর্তী

আজও ১১৪ জনের মৃত্যু

পরবর্তী

আজও ১১৪ জনের মৃত্যু

বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ভবিষ্যত কী?

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT