চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের শক্তি খুঁজে পেয়েছেন আর্তেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল কোচের অনুপ্রেরণামূলক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত দশক পর শীর্ষ পর্যায়ে আসা ব্রেন্টফোর্ডের কাছে হার, মৌসুমে অত্যন্ত বাজে শুরুর পর অবনমন অঞ্চলে ঘোরাফেরা— সবমিলিয়ে প্রিমিয়ার লিগে জয়ের খোঁজে থাকা গানারদের উপর বিরক্ত ছিল ভক্ত-সমর্থকরা।

মিকেল আর্তেতার অধীনে ধীরে ধীরে নিজেদের পরিচয় খুঁজে পাচ্ছে দলটি। সমর্থকরাও গানারদের আবারও সমর্থন যুগিয়ে চলেছেন। মৌসুমে বাকি ১৭ ম্যাচে আর্সেনাল বস দেখছেন কঠিন কিন্তু সম্ভাব্য সম্ভাবনাও। পেছনে অন্যতম প্রভাবক ভাবছেন ‘খেলোয়াড় এবং সমর্থকদের শক্তিশালী সমর্থন’।

আর্সেনাল বস নিজেদের সঙ্গে সমর্থকদের সংযোগকে মনে করছেন দলের অন্যতম শক্তি। সাক্ষাৎকারে আর্তেতা বলেছেন, ‘সংযোগ হচ্ছে এমনকিছু, আমার মতে যা হারিয়ে গেছে। এটি আমাদের সবচেয়ে বড় শক্তিগুলির একটি।’

সমর্থনের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি জানালেন, ‘আমাদের ক্লাবের ক্ষমতা, ইতিহাস, ঐতিহ্য এবং সেই সাথে চাহিদা সম্পর্কে জানতে হবে। প্রত্যেককে প্রত্যহ শ্রেষ্ঠত্বের সন্ধানে চাপ দেয়ার জন্য দাবিগুলি বহাল রাখতে হবে— যা ক্লাবটি দাবি করে। কখনও কখনও সঠিক সমর্থন এবং আমরা কোথায় আছি তা বুঝিয়ে দেয়।’

‘এসব ক্ষেত্রে ২০০০ সালের দলটিকে এই দলের সঙ্গে তুলনা করতে পারবেন না। কারণ তারা দুটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট— লিগ ভিন্ন, খেলোয়াড়ের প্রোফাইল ভিন্ন, কিন্তু লক্ষ্য একই- সেরা হওয়া। এটাই আমাদের সব খেলোয়াড়ের লক্ষ্য।’ বলেন আর্তেতা।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শুরুটা ভয়াবহ হয়েছে আর্সেনালের। প্রথম ম্যাচে সাত দশক পর শীর্ষ পর্যায়ে উঠে আসা ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে গানাররা। পরের ম্যাচে চেলসির কাছে, পরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ভরাডুবি। এই তিন ম্যাচে কোনো গোল দিতে পারেনি আর্সেনাল।

পরে অবশ্য নিজেদের খুঁজে পেয়েছে। লিগ টেবিলে ২১ ম্যাচে ১১ জয়, ৩ ড্র আর ৭ হারে ৬ নম্বরে পৌঁছেছে গানাররা। ৩৬ পয়েন্ট নিয়ে থাকা আর্তেতার দলের উপরে আছে ওয়েস্ট হ্যাম (৩৭ পয়েন্ট), ম্যানইউ (৩৮), চেলসি (৪৭), লিভারপুল (৪৮) এবং সবার উপরে ৫৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি।

ট্যাগ: আর্তেতাআর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগম্যানইউম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ মিশন: নিউজিল্যান্ডে পৌঁছেছে মেয়েরা

পরবর্তী

মাঠে দাঁড়িয়ে ই-সিগারেটে টান, শেহজাদের অবাক করা কাণ্ড

পরবর্তী
দুই খেলোয়াড়ের মুখোমুখি, একজন ই-সিগারেট থেকে ধোঁয়া বের হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে দাঁড়িয়ে ই-সিগারেটে টান, শেহজাদের অবাক করা কাণ্ড

বৈঠকে বিএনপি নেতারা ও তথ্যমন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপি নেতারা হতাশ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT