চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর মিরপুরে দুর্যোগ মোকাবিলায় কর্মপরিকল্পনা তৈরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
বস্তি এলাকার রাস্তায় সন্ধ্যায় মানুষের চলাচল, আলো ও অন্ধকারের সংমিশ্রণে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোন ধরণের দুর্যোগময় পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় প্রাতিষ্ঠানিক নির্ভরতা কমিয়ে নিজস্ব ব্যবস্থায় প্রাকৃতিক অথবা মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় পেশাগত সহায়তা নিয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে রাজধানীর মিরপুরের একটি এলাকার বাসিন্দারা।

মিরপুরের পল্লবীর রূপনগর টিনশেড এলাকার বাসিন্দারা যে কোন দুর্যোগময় পরিস্থিতি ও ঝুঁকি সনাক্ত করে মোকাবিলা করতে তাদের প্রস্তুতির অংশ হিসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহায়তায় ‘টাউন ওয়াশিং’ অনুশীলন করছে।

এলাকাবাসী জানান, কোন ঝুঁকি সম্পর্কে এবং জরুরি উদ্ধার অভিযানের ওপর নির্ভরতা হ্রাসে এলাকাবাসীর ভূমিকা সম্পর্কে জনগণের মনে একটি ধারণা সৃষ্টি করতে সাধারণ জনসচেতনতা সৃষ্টি করার জন্য মহড়া করা হয়।

ওয়ার্ড কাউন্সিলরের মহড়ার সময়ে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যগণ, নগর স্বেচ্ছাসেবী, ধর্মীয় নেতা, শিক্ষক এবং বাসিন্দারা দলবদ্ধ হয়ে তাদের নিজ নিজ এলাকায় চারিদিকে হাটবে।

তাদের উদ্দেশ্য হবে, ঝুলন্ত তার, ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান, ঝুঁকিপূর্ণ ভবন, সরু রাস্তা এবং খোলা জায়গা ও পানির উৎস’র মতো সম্পদ সনাক্ত করা।

টাউন ওয়াচিংয়ের পর এলাকাবাসী তাদের নিজস্ব ঝুঁকির ম্যাপ তৈরি করবে যেখানে ঝুঁকি ও সম্পদ ব্যবহারের ক্ষেত্র উভয় উল্লেখ থাকবে।

বাংলাদেশের নগর এলাকায় ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর কমিউনিটি বেইজড ডিআরআর’ শিরোনামের একটি প্রকল্পের অধীন জাপান ভিত্তিক এনজিও সিডস এশিয়া ও ডিএনসিসি যৌথ উদ্যোগ নিয়েছে। ঝুঁকিমুক্ত নগরী গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে ম্যানেজমেন্ট পরিকল্পনা উন্নয়ন এবং বাস্তবায়নে ডিএনসিসি’র প্রস্তাবে গত বছরে প্রকল্পটির উদ্যোগ নেয়া হয়।

ডিএনসিসি’র পরিবেশ, জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের সুপারিন্টেন্ড ইঞ্জিনিয়ার ড. তারিক বিন ইউসুফ বলেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে টাউন ওয়াচিং একটি খুবই কার্যকর যন্ত্র। কেবলমাত্র ওয়ার্ড কমিশনারগণ তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যাগুলো সনাক্ত করার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারে। এটি এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

তিনি বলেন, ডিএনসিসি সম্প্রতি কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নিজ নিজ এলাকার বাসিন্দাদের সম্পৃক্ত করার ক্ষেত্রে টাউন ওয়াচিং মডেল ব্যবহারে ওয়ার্ডকমিশনারদেরকে উৎসাহিত করছে।

ট্যাগ: দুর্যোগদুর্যোগ ব্যবস্থাপনামিরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজের মধ্যেই যুগ যুগ বেঁচে থাকবেন বেঞ্জামিন ডি কস্তা

পরবর্তী

ডিসেম্বরে স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি

পরবর্তী
বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাম্পাস উদ্বোধনের সময় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরে স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানের কাছে আবাহনীর হার

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT