চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের কাছে বিরল দৃষ্টান্ত বাংলাদেশের মিডিয়া

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:২২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে। এরই মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে, তিনটি টি২০ ও একটি টেস্ট ম্যাচ শেষ করেছে টাইগাররা। চলতি মাসের ২০ তারিখে শুরু হবে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে, এর মধ্য দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ থেকে ম্যাচ কভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের ভিড় দেখে অনেকটা যেন বোকা বনে গিয়েছে সেদেশের মিডিয়া কর্মিরা।

সম্প্রতি ‘স্পোর্টস ফ্রিক’ নামের তাদের ক্রীড়া বিষয়ক ওয়েব জার্নাল ‘ দ্য বাংলাদেশ মিডিয়া ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

Banglabid

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ থেকে কভার করতে এসেছে বেশ কয়েকটি মিডিয়া। যার মধ্যে রয়েছে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন। যেখানে স্থানীয় ভাবে নিউজিল্যান্ডের কোন টিভি মিডিয়া যায় নি। শুধুমাত্র পত্রিকা ও অনলাইন একইভাবে রিপোর্ট করছে।

বাংলাদেশের মিডিয়া আগ্রাসনকে বিস্ময়কর দিক হিসেবে অভিহিত করে ‘স্পোর্টস ফ্রিক’ জানিয়েছে, ইংল্যান্ড কিংবা অস্ট্রোলিয়ার সিরিজ থাকলেও তাদের এতো গণমাধ্যম কর্মীরা আসে না, দু একটা বিখ্যাত পত্রিকা ছাড়া।

প্রতিবেদনে বাংলাদেশের মিডিয়া সম্পর্কে বলা হয়, ষোল কোটি জনসংখ্যার বাংলাদেশ অর্থনৈতিক ভাবে প্রতিনিয়তই উন্নতি করছে। আর ক্রীড়া ক্ষেত্রে দেশটিতে ক্রিকেটই বেশি প্রাধান্য পাচ্ছে। এছাড়াও দেশটিতে অত্যন্ত বৈচিত্রময় এবং প্রতিযোগিতামূলকভাবে মিডিয়াগুলো সংবাদ উপস্থাপন করে।

নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার ম্যাচে প্রেস বক্সে বাংলাদেশী ক্রীড়া সাংবাদিকদের একাংশ
Reneta

“সবচেয়ে লক্ষণীয় বিষয়, একটা দেশে ক্রিকেট কতোটা জনপ্রিয় হলে লাইভ টিভি কভারেজের স্বত্ত্ব না পেয়েও সাত থেকে আটটি টিভি ম্যাচ কভার করে চলেছে।”

বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের প্রশংসা করে ‘স্পোর্টস ফ্রিক’ প্রতিবেদনে জানিয়েছে রিপোর্টাররা অনেক পরিশ্রম করে সংবাদ জোগাড় করছে। হামিশ মার্শাল থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটারদের সাক্ষাতকার নিচ্ছে। কেউবা আরেকটা রিপোর্ট নিয়ে ব্যস্ত আছে। হোটেলে ফিরে গিয়ে অফিসে নিউজ পাঠাচ্ছে। বিকেলে কেউ রিপোর্ট করছে।

“এমনকি ছুটির দিন শুক্রবারেও তারা কর্মক্ষেত্রে ব্যস্ত সময় পার করছে। কিছু গণমাধ্যম আবার শুধুমাত্র একজন প্রতিনিধি পাঠিয়েছে। তাদের নিজেদের ভিডিও জ্ঞান থাকতে হয়, ক্যামেরা চালানো জানতে হয়।”

বাংলাদেশের মিডিয়া কর্মীরা একে অপরের ঘনিষ্ঠজন উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, তারা সবাই তাদের নির্দিষ্ট কাজটা উপভোগ করছে, তারা সবাই ব্যাপক আনন্দে রয়েছে। সত্যিই নিউজিল্যান্ডের মতো ব্যয়বহুল দেশে এসে যা এক বিরল দৃষ্টান্ত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভবন সংকটে খোলা আকাশের নীচে চলছে শিশুদের পাঠদান

পরবর্তী

পাঁচ বছর পর বিদেশের কন্ডিশনেও দারুণ করবে বাংলাদেশ: ক্রিস হ্যারিস

পরবর্তী

পাঁচ বছর পর বিদেশের কন্ডিশনেও দারুণ করবে বাংলাদেশ: ক্রিস হ্যারিস

বিলীন হতে চলেছে ময়মনসিংহ জেলার জমিদার বাড়িগুলো

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT