জাতির পিতার স্বপ্ন অনুযায়ী, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে নিউইয়র্কে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের নতুন কমিটির পরিচিতি সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নেতাদের পাশাপাশি প্রবাসী মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনেরা ছিলেন।






