চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে মঞ্চ মাতালেন রুনা-সাবিনা

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
১০:৪৪ অপরাহ্ন ১৬, মে ২০১৬
বিনোদন
A A

দেশের দুই বরেন্য শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের পরিবেশনায় লাইভ ইন কনসার্ট অনুষ্ঠিত হলো নিউইয়কের্র ইয়র্ক কলেজ অডিটরিয়ামে। একই মঞ্চে বাংলাদেশের দুই গুণী শিল্পীর গান শুনে ইতিহাসের অংশ হলেন নিউইয়র্কবাসী।

অনুষ্ঠানের সময় সন্ধ্যা ৭টা হলেও বিকাল ছয়টার মধ্যেই কনসার্ট হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নিউইয়র্ক ছাড়াও আশপাশের বিভিন্ন স্টেট থেকে আসেন অনেক দশর্ক-শ্রোতা।

প্রথমেই মঞ্চে আসেন শিল্পী সাবিনা ইয়াসমিন। দেশের জন্য জীবন দেওয়া ত্রিশ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গান দিয়েই শুরু করেন তিনি।

তারপর অশ্রু দিয়ে লিখা এ গান, চিঠি দিও .. এরকম জনপ্রিয় এক ডজনের বেশি গান তিনি পরিবেশন করেন। এ পযর্ন্ত ষোল হাজার গান গাওয়া এ মহান শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হয় শ্রোতা-দশর্ক ।

তারপর মঞ্চে আসেন রুনা লায়লা। ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে’ এই জনপ্রিয় দেশাত্মবোধক গান দিয়েই গানের জাদু শুরু করেন উপমহাদেশীয় সংগীতের গর্ব বাংলাদেশের রুনা রায়লা।

এরপর রুনার কণ্ঠে বাংলা,হিন্দি,উর্দু ও ইংরেজি গানে বিমোহিত হয় শ্রোতারা । দুই বরেণ্য শিল্পীর দ্বৈত কন্ঠে গাওয়া গান দশর্ক শ্রোতাদের দারুন আনন্দ দেয়।

Reneta

লাইভ ইন কনসার্টের আয়োজক আলমগীর খান আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: রুনা লায়লাসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT