স্পোর্টস

নাসির বাদের কারণ

নাসিরের চট্টগ্রাম ক্রিকেট ম্যাচের দৃশ্য, ক্রিকেট খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম ক্রিকেট ম্যাচে নাসিরের ছবি, তিনি ক্রিকেট খেলোয়াড়, মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাসির হোসেনকে দলে ফেরানোর বিষয়টি অনেকটা গণদাবীর মত হয়ে উঠেছিল। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে সেই দাবিকে জোড়াল করেছিলেন নাসিরও। যার ফলশ্রুতিতে ডাক পেয়েছিলেন ঘরের মাঠের অস্ট্রেলিয়া সিরিজে। কিন্তু দুই টেস্টে খেলেই আবারও বাদ তিনি। সাউথ আফ্রিকা সিরিজের টেস্ট স্কোয়াডে নাসিরকে না রাখার কারণ হিসেবে অবশ্য বাউন্সি পিচে দলের ভারসাম্যের কথা বলা হয়েছে।

অজি সিরিজে ভালো-মন্দের মিশেলের পারফরম্যান্সে দলের চাহিদা পূরণ করতে পারেননি। বাদ পড়া নিয়ে তাই অতটা উচ্চবাচ্চও নেই। তবে নাসিরের ব্যাপারটাকে ঠিক বাদ বলতে নারাজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জানালেন বাউন্সি পিচে দলের ভারসাম্যের জন্য যে পরিকল্পনা প্রয়োজন কেবল সেখানেই খানিকটা পিছিয়ে পড়েছেন নাসির।

‘প্রত্যেকটা হোম এবং অ্যাওয়ে সিরিজে কন্ডিশনের জন্য কম্বিনেশনের আলাদা আলাদা পরিকল্পনা থাকে। ঘরের মাঠের কন্ডিশন বিবেচনায় তাকে অস্ট্রেলিয়া সিরিজে রাখা হয়েছিল। সাউথ আফ্রিকার বাউন্সি কন্ডিশনে ভারসাম্য রক্ষার জন্যেই তাকে দলের বাইরে রাখা হয়েছে।’

দলে না থাকলেও নাসির যে নির্বাচকদের রাডারের বাইরে চলে যাচ্ছেন না সেটাও জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘প্রত্যেক সিরিজে আমাদের ২৯ জনের একটা পুল থাকে। সেখান থেকে যেকোনো সময় যে কাউকে আমরা ডাকতে পারি। সে হিসেবে নাসির আমাদের বিবেচনাতেই থাকছে।’

নাসির দীর্ঘবিরতির পর ফিরেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ইনিংসে ২৩ ও ৪৫ রানের ইনিংস খেলার সঙ্গে দুটি ইনিংসে ব্যর্থ হয়েছেন। প্রত্যাশা মেটাতে না পারার মূল্য দিতে হল ছিটকে যেয়েই।

ছবি: সাকিব উল ইসলাম

বিষয়:নাসির হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…