চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্যাতন প্রতিরোধে পুরস্কার পেলেন ৬ সাংবাদিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
নারী
A A

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ঘর থেকে কর্মক্ষেত্র সব জায়গায় নারীরা যোগ্যতা দিয়েই অবস্থান তৈরি করে নিয়েছেন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীদের আর পেছনে রাখার সুযোগ নেই।

উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ডব্লিউজেএনবি) ও নারী উন্নয়ন শক্তি আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেরা সাংবাদিকতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নারীর প্রতি সহিংসতা রুখতে ঘরে-বাইরে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান।

Banglabid

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও ডব্লিউজেএনবি’র সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যববস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।

নারী নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারে উৎসাহ দিতে এই পুরস্কারের আয়োজন করা হয়। জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সারাদেশ থেকে জমা হওয়া রিপোর্ট থেকে প্রাথমিকভাবে ৪০ জন সাংবাদিকেকে ফেলোশিপ দেয় আয়োজক সংগঠন দুটি। সেই ফেলোশিপের আওতায় প্রিন্ট মিডিয়া থেকে সেরা তিন জন এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে সেরা তিন জনকে পুরস্কার দেওয়া হয়।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ওয়াজেদ হীরা, দ্বিতীয় হয়েছেন নিউএজের কুমিল্লা প্রতিনিধি ইয়াসমিন রীমা এবং তৃতীয় হয়েছেন যুগান্তরের নারী পাতা সুরঞ্জনা’র বিভাগীয় সম্পাদক রীতা ভৌমিক। টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন এসএটিভির সিনিয়র রিপোর্টার ফারজানা শোভা, দ্বিতীয় হয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার শাতিলা শারমীন এবং তৃতীয় হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য্য।

Reneta

পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী তুলে দেন অতিথিরা।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আরো বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশাতেও নারীরা ভালো করছে। সেইসাথে পুরুষরা নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছেন। তবে তাদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে।

আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ বেড়েছে। আগের তুলনায় নারী নির্যাতন কমে গেছে বলেও দাবি করেন তিনি।

ফরিদা ইয়াসমিন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে বলেন, আগের তুলনায় নারী নির্যাতন কমলেও ধরণ ও মাত্রা বেড়েছে। দেশের এতো উন্নয়নের পরও দু’একটি ঘটনা বহির্বিশ্বে আমাদের সুনাম নষ্ট করে দিচ্ছে। আমরা এসব দেখতে চাই না। এজন্য সর্বস্তরে সচেতনতা দরকার বলেও জানান তিনি।

আফরোজা পারভীন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়টি আরো গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

আঙ্গুর নাহার মন্টি বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, বিশেষ করে নারী সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে উইমেন জার্নালিষ্টস নেটওয়ার্ক বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডব্লিউজেএনবিনারী নির্যাতন প্রতিরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT