চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী চালকদের জন্য উবারের বিশেষ সুবিধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

নারী চালকদের প্ল্যাটফর্মে আকৃষ্ট করতে বিশেষ সুবিধা প্রদান করেছে উবার। যা  ক্রমাগত আরো নারী ড্রাইভার পার্টনারদের অর্থপূর্ণ উপার্জনের সুযোগ দিয়ে তাদের ক্ষমতায়নের পথ সুগম করে তুলবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজেদের প্ল্যাটফর্মের নারী ড্রাইভার পার্টনারদের অবদানের কথা তুলে ধরার জন্য সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করে উবার বাংলাদেশ।

অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির নারী ড্রাইভার পার্টনারদের উদযাপন করার পাশাপাশি, উবার বাংলাদেশ একটি সম্মানজনক জীবিকা অর্জনের জন্য আরও বেশি নারীকে প্ল্যাটফর্মটিতে যোগ দিতে আকৃষ্ট করার জন্য বিভিন্ন প্রণোদনার বিষয়ও তুলে ধরা হয়।

Banglabid

মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবারের দুইজন অত্যন্ত মূল্যবান নারী ড্রাইভার পার্টনার – লিউজা আক্তার ক্রিস্টি এবং রাবেয়া রোজি আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত অনেক নারী ড্রাইভার পার্টনার তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যার মধ্যে লক্ষণীয় ছিল উবার প্ল্যাটফর্মে গাড়ি চালানোর জন্য তারা কীভাবে সামাজিক পক্ষপাত কাটিয়ে উঠেছেন এবং কীভাবে এটি তাদের জীবনকে পরিবর্তন করেছে।

এর অংশ হিসেবে, উবার যেকোন নারী ড্রাইভার পার্টনারকে যোগদান বোনাস প্রদান করে। যোগদান বোনাসের সাথে, রেফারেল বোনাসও প্রদান করা হয় যখন একজন পুরুষ বা নারী ড্রাইভার পার্টনার অন্য নারীকে ড্রাইভার পার্টনার হিসাবে প্ল্যাটফর্মে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। যিনি রেফার করেছেন এবং যাকে রেফার করা হয়েছে, উভয়েই একটি রেফারাল বোনাস পান।

Reneta

পাশাপাশি, নারী ড্রাইভার পার্টনারদের স্থির আয় নিশ্চিত করতে একটি সাপ্তাহিক নগদ বোনাস প্রদান করা হয়। এই প্রণোদনাগুলির পাশাপাশি, নারী ড্রাইভার পার্টনারদের জন্য একটি নিবেদিত ২৪/৭ হেল্পলাইন রাখা হয়েছে যা যেকোনো প্রয়োজনীয়তায় যথাযথ সহায়তা নিশ্চিত করে।

নারী ড্রাইভার পার্টনারদের জন্য এই দৃঢ় পদক্ষেপ এবং প্রণোদনার প্রশংসা করে, প্রখ্যাত বাংলাদেশী পর্বতারোহী নিশাত মজুমদার বলেন, “শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে এবং ড্রাইভার পার্টনার হতে সক্ষম হওয়া এই ধরনের পক্ষপাত ভাঙার দিকে একটি সক্রিয় পদক্ষেপ। সমস্ত নারী ড্রাইভার পার্টনারকে আমার স্যালুট যারা নিজেদের সামাজিক এবং আর্থিক ক্ষমতায়নের জন্য যাত্রা করছেন। সঠিক পথে এই দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য আমি উবারকে অভিনন্দন জানাই।”

নারীর ক্ষমতায়নে উবারের গভীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মো. আলী আরমানুর রহমান, অঞ্চল প্রধান, পূর্ব ভারত ও বাংলাদেশ, উবার, বলেছেন, “আমরা আমাদের প্ল্যাটফর্মের সমস্ত নারী ড্রাইভার পার্টনারদের কারণে অত্যন্ত গর্বিত, যারা প্রতিদিন প্রতিটি রাইডের সাথে একাধিক পক্ষপাত ভঙ্গ করে চলেছে। তাদের গল্প শুনে আজ আমি খুব অনুপ্রাণিত বোধ করছি। এই ইভেন্টটি আজকের সাহসী নারী ড্রাইভার পার্টনারদের সম্মান ও উদযাপন করার একটি বিনীত প্রচেষ্টা। আমরা তাদের সেবায় রয়েছি এবং আমরা আশা করি ক্রমাগত আরো নারী ড্রাইভার পার্টনারদের অর্থপূর্ণ উপার্জনের সুযোগ দিয়ে তাদের ক্ষমতায়নের পথ সুগম করে তুলব।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারনারী চালক
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT