চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৭
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দি এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত’র পুলিশি নিরাপত্তা প্রহরা প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

বুধবার সকাল থেকে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়। পুলিশ প্রহরা প্রত্যাহার করে নেয়ায় সকালে স্কুলে যেতে পারেননি প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

শ্যামল কান্তি ভক্ত জানান, তিনি নগরীর খানপুর এলাকায় সপরিবারে বসবাস করেন। লাঞ্ছিতের ঘটনার পর থেকে গত প্রায় ৬ মাস যাবত সার্বক্ষণিক পুলিশ প্রহরা থাকতো। প্রতিদিন পুলিশ সদস্যরা তাকে প্রহরা দিয়ে স্কুলে আনা নেয়া করতো। বুধবার সকালে তাকে অবহিত না করেই তার বাসা থেকে পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়। পরে তিনি পুলিশ সুপারের সাথে দেখা করে ভবিষ্যত নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার তাকে আশ্বস্ত করলেও তিনি এখন নিরাপত্তাহীনতা ভুগছেন বলে জানান।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ব্যাপারে জানান, একটি বিশেষ পরিস্থিতির কারণে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এ পর্যন্ত পুলিশী নিরাপত্তা দেয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় পোশাকধারী পুলিশ তুলে নেয়া হলেও তার নিরাপত্তায় পুলিশ দৃষ্টি রাখবে। ভবিষ্যতে তিনি প্রয়োজন মনে করলে তাকে আইনগত সহায়তা দেয়া হবে।

গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দরে ধর্মীয় অবমাননার কটুক্তির অভিযোগ এনে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় এমপি সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে উঠ বস করানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি আদালতে প্রতিবেদন জমা দেয়।

ট্যাগ: শিক্ষক লাঞ্ছনাশ্যামল কান্তি ভক্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসর বিনোদনের অনুপম ক্ষেত্র লুৎফর রহমানের ছাদকৃষি

পরবর্তী

ঢাকায় চিকিৎসা শেষে ৪ মাস পর সিলেটে নার্গিস

পরবর্তী

ঢাকায় চিকিৎসা শেষে ৪ মাস পর সিলেটে নার্গিস

শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানাতে চান এক ভাষা সংগ্রামী

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT