চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

রুমন রেজা রুমন রেজা
১:০৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় আল নূর পেপার মিলস লিমিটেডের কারখানায় গ্যাসের রাইজারের লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- আসাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, ফারুক মিয়া ও তৌহিদুল ইসলাম। দগ্ধ চারজনই পেপার মিলের নিরাপত্তা কর্মী বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁ স্টেশনের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম ও কারখানার কর্মকর্তা জানান, রোববার রাত একটার দিকে কারখানার ভেতরে গ্যাসের রাইজারে লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এরপর নিরাপত্তা কর্মীরা এগিয়ে গেলে তাদের কয়েকজনের শরীরে আগুন লেগে যায় এবং চারজন দগ্ধ হন। পরে কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় দগ্ধদের ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

Banglabid

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে গ্যাস রুমের পাইপ, কিছু যন্ত্রাংশ, সিলিং ফ্যান ও উৎপাদনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে। তবে রাইজারে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিতাসের সোনারগাঁ জোনের প্রকৌশলী মো: রফিকুজ্জামান ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচপুরদগ্ধনারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT