চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় তিন পুলিশের সাক্ষ্য

রুমন রেজা রুমন রেজা
৭:০৩ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন ও তার ভাই-ভাতিজাসহ এগারো জনের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা একটি মামলায় তিন পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ হয়।

এসময় নূর হোসেনসহ ৯ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।সাক্ষ্যদাতারা হলেন- সিলেট রেঞ্জে বর্তমানে কর্মরত পুলিশ সুপার এসকে আলাউদ্দিন, এস আই কাজী শাওন ও এ এস আই সেলিম। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১২ মে পরবর্তী শুনানির দিন ধার্য্য করে।

Banglabid

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। দুপুরে স্বাক্ষ্য গ্রহণের পর পুনরায় তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় নূর হোসেন ও তার ভাই-ভাতিজাসহ ১১ জনকে আসামি করে মাদক আইনে মামলা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সেই মামলায় পুলিশের তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে এই মামলায় দু’জন আসামি এখনও পলাতক রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাত খুন মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতি মানসিক রোগ, শারীরিক শাস্তিতে নিরাময় করা যায় না: হাইকোর্ট

পরবর্তী

মুক্তি পেল মোশাররফ-মাহির ওয়েব সিরিজ

পরবর্তী

মুক্তি পেল মোশাররফ-মাহির ওয়েব সিরিজ

করোনাভাইরাস: দৈনিক মৃত্যু বেড়ে ৪১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT