চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়ক রাজ রাজ্জাকের শুটিং দেখে অভিনেতা হওয়ার ইচ্ছে হয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘মিউজিক ভিডিওতে কাজের আগে র‍্যাম্প মডেল হিসেবে ‘স্বপ্নছোঁয়া’ কনটেস্টের সেরা পাঁচে ছিলাম। পরে এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। র‍্যাম্প থেকে ভালো আউটপুট না পেয়ে মিউজিক ভিডিও শুরু করি। তার আগে পরিচিত এক ভাইয়ের সাথে মোহাম্মদপুরে একটি শুটিং বাড়িতে একদিন নায়ক রাজ রাজ্জাকের শুটিং দেখি। ছোটবেলা থেকে তার নাম শুনে বড় হয়েছি। কিন্তু ওই দিনই তার কাজ দেখে অভিনেতা হওয়ার ইচ্ছে হয়।’

আরফিন রুমি, ইমরান, পড়শী, বেলাল খান, প্রত্যয় খানসহ এ প্রজন্মের অনেক শিল্পীর গান বেছে বেছে ৩০ টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন রাসেল খান। তিনি এ কথাগুলো বলছিলেন। তার মতে, আড়াই বছরে তার ৯০ পারসেন্ট মিউজিক ভিডিও হিট হয়েছে। এর মধ্যে হিন্দি গান ‘মেরে রাসকে কামার’ কাভার করে মডেল হয়েছিলেন রাসেল, যেটি বাংলায় ‘ চাঁদের আলো’ নামে পরিচিত। ওই গানের ভিউ ২০ কোটি।

রাসেল বলেন, মজা লাগে ভাবতে মাত্র আড়াই বছরে সংখ্যা হিসেবে সবচেয়ে বেশি ভিউ আমার মিউজিক ভিডিওগুলোতে। সম্প্রতি আরও নতুন তিনটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন মডেল রাসেল। গানগুলো হলো ‘ও সোনা’ গেয়েছেন কলকাতার শিল্পী আকাশ সেনে। আরেক গান ‘ভালোবাসার বীণ’ গেয়েছেন তাসরিফ খান। সর্বশেষ আজ প্রকাশ হয়েছে ‘শূন্যতা’, যেখানে কণ্ঠ দিয়েছেন আরমান আলিফ। তিনটি ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেল থেকে গানগুলো প্রকাশ পেয়েছে। সবগুলো গানে দেখা গেছে গল্প নির্ভর মিউজিক ভিডিও।

রাসেল খান চ্যানেল আই অনলাইনকে বলেন, মিউজিক ভিডিও দিয়ে মানুষ আমাকে চিনেছে। ইউরোপের কয়েকটি দেশে বাংলাদেশিরা থাকে সেখান থেকে অনেকেই আমাকে চেনে মিউজিক ভিডিওর কাজ দিয়ে। এছাড়া ইন্ডিয়া, পাকিস্থান, নেপাল, শ্রীলঙ্কা থেকে মানুষ মিউজিক ভিডিও দেখে আমাকে ফেসবুকে বার্তা পাঠায়। এখন ফিল করি মিউজিক ভিডিও দিয়ে যা করার আমি করে ফেলেছি। আমি নিজেকে পরিবর্তন করতে চাই। এবার অভিনয়ে যেতে চাই।

রাজশাহী মোহনপুরের ছেলে রাসেলের শুরুর দিকটায় কাজের পথ মসৃণ ছিল না। পরিবারের মতের বাইরে কাজ করতে চাইতেন শোবিজে। তাকে কেউ কাজে নিতো না। নিজেই ক্যামেরা কিনেছিলেন মিউজিক ভিডিও নির্মাণের জন্য। এরপর প্রথম মিউজিক ভিডিওতে সুযোগ পান স্বরাজ দেবের নির্মাণে ‘বেসামাল’ গানে। প্রথম কাজটি দর্শক গ্রহণ করে। এরপর একটি প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেন রাসেল। ধীরে ধীরে বাড়তে থাকে তার পরিচিতি।

রাসেল বলেন, মডেল অন্তু করিম ভাই আমাকে পরামর্শ দিতেন। ভালো কাজ করতে বলতেন। কি করলে আগানো যাবে সেই পথ দেখাতেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এখন আমি অভিনয়ে মনোযোগ দিতে চাই। অভিনয়ে সিয়াম ভাইকে এখন আমার দারুণ লাগে। শাকিব খানও আমার পছন্দের নায়ক। আমি তাদের মতো তা বলছি না। আমি নিজে রোম্যান্টিক কাজগুলো বেশী করতে চাই। ক্যাম্পাস, টিনেজদের গল্পের কাজগুলো করতে চাই। নিজেকে অভিনয়ে পরিণত করে চলচ্চিত্রে কাজ করতে চাই।

ট্যাগ: নায়করাজ রাজ্জাকমিউজিক ভিডিওরাসেল খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিখিল ও আম্বিয়াসহ ৬ জনকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা

পরবর্তী

১০ বছর পর নাদালের এমন হাতছানি

পরবর্তী

১০ বছর পর নাদালের এমন হাতছানি

ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির ১২ শিক্ষার্থী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT