চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামে নয়, গুণেই পরিচয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

গুগল নামটি এলো কোথা থেকে? স্কাই মানে তো আকাশ, কিন্তু ‘পি’ এলো কোথা হতে, ব্ল্যাকবেরির মতো একটি প্রযুক্তির নামই বা কেনো ফলের নামে রাখা হলো? এমন সব প্রশ্ন মনে ঘুরপাক খাইনি কার?

নামে নয়, গুণেই পরিচয়। গুণ দিয়েই মন জয় করেই আজ এসব নাম এক একটা ব্র্যান্ড। তবু নামই তো এসব প্রতিষ্ঠানকে আলাদা করে পরিচিত করিয়েছে আমাদের কাছে। গুগল, ইয়াহু, স্কাইপি এই নামগুলো এলো কোথা থেকে। জেনে নিন এমনই কিছু জায়ান্ট প্রতিষ্ঠানের নামকরণের পেছনের ইতিহাস।

গুগল: ইংরেজি শব্দ ‘google’ কিন্তু চশমার ইংরেজি গগল থেকে আসেনি। এসেছে ‘googol’ থেকে। এটি মূলত গণিতের একটি টার্ম। যেটা ১০০টি শূন্যর পর একটিমাত্র এক নির্দেশ করে। 

অ্যামাজন: জেফ বেজস তার প্রতিষ্ঠানের জন্য এমন একটি নাম চাইছিলেন যেটা কিনা ইংরেজি অক্ষর ‘এ’ দিয়ে শুরু হবে। তাহলে সেটা সবসময় বর্ণানুক্রমিক তালিকায় উপরের দিকেই থাকবে। এতে তার ব্যবসাটা বেশ লাভজনক হবে মনে করছিলেন তিনি।  

স্কাইপি: ‘স্কাই পিয়ার-টু-পিয়ার’ শব্দটি থেকেই প্রথম এসেছিলো ‘স্কাইপির’ শব্দটি। সেটাই ব্যবহৃত হচ্ছিলো। পরে ‘র’ শব্দটি ফেলে দিয়ে মাধ্যমটির নাম রাখা হয় ‘স্কাইপি’।

ইয়াহু: ‘ইয়েট অ্যানাদার হায়েরারকিকাল অফিশিয়াস ওরাকল’ এই পুরো বাক্যটির প্রথম অক্ষর মিলিয়েই রাখা হয়েছিলো ইয়াহুর নাম। এছাড়া জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলে ইয়াহু বলতে এমন এক কল্পিত প্রজাতিকে বোঝানো হয় যারা রূঢ়, কোলহলপূর্ণ ও হিংস্র। 

Reneta

সনি: এই নামটা এসেছে ‘সোনাস’ শব্দটি থেকে। ল্যাটিন এই শব্দটি ব্যবহৃত হয় আওয়াজের প্রতিশব্দ হিসেবে। এছাড়া সোনাস শব্দটি ‘সনি বয়’ শব্দটিরও বিকৃত প্রকাশ। সনি বয় বলতে জাপানে আকর্ষণীয় তরুণকে বোঝানো হয়।

ব্ল্যাকবেরি: এই বিশেষ ডিভাইসটির পিনগুলো দেখতে অনেকটা ফলের একটি অংশের মতো। তাই ১৯৯৯ সালে এই নামটি বেছে নেওয়া হয়। 

ক্যানন:  ক্যামেরা প্রতিষ্ঠান ক্যানন। বুদ্ধধর্মের দেবী ‘কোয়ানন’ এর নামানুসারে এই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ১৯৩৫ সালে ক্যানন রাখা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যপ্রযুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT