চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A
হাসিনা-মোদি

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি মোদিকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই বড় জয়ে বাংলাদেশ সরকার, দেশের মানুষ এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাকে এবং এনডিএ’কে আন্তরিক অভিনন্দন। এই জয় বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের মানুষের আপনার প্রতি আস্থা এবং বিশ্বাসের প্রতিফলন।

শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে বহুমুখী সম্পর্ককে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয় যা প্রকৃত সদিচ্ছা, পারস্পরিক আস্থা এবং সম্মানের সাথে পরিচালিত হয়। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সম্পর্কেরই একটি প্রতিচ্ছবি।

তিনি বলেন, আমি প্রবলভাবে বিশ্বাস করি দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নাগরিকরা নতুন করে আমাকে এবং আপনাকে যে আদেশ (ম্যানডেট) দিয়েছেন, আমরা ইতোমধ্যে ভালো প্রতিবেশী হিসেবে তার দৃষ্টান্ত রেখেছি। ভাবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি ভারতের মানুষের সুখ-সমৃদ্ধি এবং আপনার চলমান সফলতা ও দীর্ঘায়ুর জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করি। বাংলাদেশে আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরেন্দ্র মোদিলোকসভা নির্বাচনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT