চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছরে বলিউডের বক্স অফিস কাঁপাবে যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

নতুন বছর ২০১৬ সাল শুরু হয়েছে। গত বছরের মতো এবছরেও বলিউড প্রেমীরা মাতবে কয়েকটি সিনেমা নিয়ে। বছরের শুরু থেকে বক্স অফিস কাঁপানো সিনেমাগুলো হলে মুক্তি দেওয়া হবে। তবে এদের মধ্যে সালমান খান, শাহরুখ খান ও আমির খানের বহুল প্রত্যশিত সিনেমাগুলোও মুক্তি পাবে। সবমিলিয়ে বলিউড জমজমাট থাকবে পুরো বছরই।

ওয়াজির
নতুন বছর বলিউড শুরু করবে ফারহান আকতার ও অমিতাভ বচ্চনের সিনেমা ‘ওয়াজির’ দিয়ে। এরই মধ্যে ট্রেইলরটি মুক্তি পাওয়ার ব্যাপক আলোচনায় এসেছে ছবিটি। অ্যাকশন আর বন্ধুত্বের গল্প ‘ওয়াজির’। তবে ছবির গল্প যাই হোক, অমিতাভ আর ফারহান জুটি দর্শক মনে প্রত্যাশা বাড়িয়েছে অনেকগুণ। ছবিতে আরো আছেন জন আব্রাহাম, নীল নীতেন মুকেশ ও অদিতি রাও হায়দরি।
ফিতুর
২০১৬ এ প্রথমবারের মতো বলিউডে নতুন জুটির অভিষেক ঘটবে। পরিচালক অভিষেক কাপুরের রোমান্টিক ঘরনার ছবি ‘ফিতুর’এ আদিত্য রায় কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটিবদ্ধ হয়েছেন। ছবিটি আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গতানুগতিক ছবি থেকে একটু আলাদা হবে। অন্যদিকে নতুন জুটির রসায়ন দেখতে দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন।
ফ্যান
নতুন ২০১৬’এ বলিউড বাদশাহ শাহরুখ খানের বিগ বাজেটের দু’টি ছবি মুক্তি পাবে। একটি ‘রইস’, অন্যটি ‘ফ্যান। ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খান এক ২৪ বছরের তরুণের চরিত্রে অভিনয় করছেন। দ্বৈত চরিত্র আরিয়ান ও গৌরবের ভূমিকায় দেখা যাবে তাকে। একজন সুপারস্টার, অন্যজন সেই সুপারস্টারের ফ্যান। ছবির নায়িকার ভূমিকায় থাকছেন ইলিয়েনা ডি ক্রুজ। ছবিতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখের বাংলো মান্নাতের অন্দরমহলের বেশ কিছু চিত্র।
জাগ্গা জাসুস
২০১৬’এ আলোচনায় ও সমালোচনায় থাকা লাভবার্ড বণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের জুটিবদ্ধ সিনেমা ‘জাগ্গা জাসুস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক অনুরাগ বাসুর হাত ধরে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়েছেন তারা। ছবির গল্প ও দৃশ্য ধারণ নিয়ে পরিচালক কিছুটা সংশয় ভুগলেও আগামী ৩ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রইস
আগামী রোজার ঈদে মুক্তি পাবে শাহরুখ খানের ‘রইস’। ছবিটির ট্রেলার বের হওয়ার পর থেকেই ‘রইস’ নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে চলেছে। প্রস্টিটিউশন, মাদকদ্রব্য ও ড্রাগ পাচারের মতো বিষয়ের উপর ভিত্তি করে ছবিটি বানিয়েছেন রাহুল ঢোলাকিয়া। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের।
এয়ারলিফট
অক্ষয় কুমারের বিপরীতে ছবিতে আছেন নিমরুত কওর। নতুন জুটির ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জানুয়ারি। অ্যাকশন ধাঁচের ছবিটি ইরাক-কুয়েত যুদ্ধের পটভূমিকায় তৈরি হয়েছে। ছবির বিষয়বস্তু যুদ্ধবিধ্বস্ত ইরাকে ভারতীয়দের অবস্থা। শোনা গেছে, এ ছবির জন্য নাকি পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার। চরিত্র দেখেই ছবি করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি।
সুলতান
সালমান খান মানেই বক্স অফিস কাঁপানো ছবি। আগামী রোজার ঈদেই আসছে বিগ বাজেটের ছবি ‘সুলতান’। ছবিতে কুস্তিবিদের চরিত্রে দেখা যাবে সালমানকে। হরিয়ানার এক কুস্তিবিদের চরিত্রে অভিনয় করছেন সালমান। তবে ছবিটির এখন পর্যন্ত নায়িকা নির্ধারণ করা হয়নি। নায়িকা ছাড়াই ছবিটির শুটিং চলছে।
মাহেঞ্জোদারো
মাহেঞ্জোদারো সভ্যতার সময়কার একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে মাহেঞ্জোদারো আশুতোষ গোয়াড়িকর ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন। তার বিপরীতে থাকছেন নবাগতা পূজা হেগড়ে। ছবিতে হৃতিককে অনেক স্টান্ট করতে দেখা যাবে। কুমিরের সঙ্গেও হৃতিকের একটি অ্যাকশন দৃশ্য আছে। বিশাল বাজেটে ছবিটি আগামী ১২ আগস্ট মুক্তি পাবে।
অ্যায় দিল হ্যায় মুশকিল
২০১৫ তেমন ভালো কাটেনি রকস্টার রণবীর কাপুরের। তবে নতুন বছর বেশ ভালোভাবেই বলিউড রাজত্ব করতে পারবেন বলে বেলিবোদ্ধারা আশা করছেন। প্রথমবারের ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে জুটিবদ্ধ হবেন রণবীর। এছাড়া থাকবেন আনুশকা শর্মা। বিপুল প্রত্যাশিত ছবি করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর।
রেঙ্গুন
২০১৬’এ আরো একটি আকর্ষণ হলো বিশাল ভারদ্বাজের ছবি রেঙ্গুন। ছবিতে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করেছেন কারিনা কাপুরের বর্তমান স্বামী সাইফ আলী খান ও সাবেক প্রেমিক শহীদ কাপুর। ছবিটি আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে। শহীদ ও সাইফের সঙ্গে ছবিতে থাকছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
দঙ্গল
পিকে’র পর আমিরের ‘দঙ্গল’। আমির মানেই ভিন্নতা আর তাই এ ছবিতে কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন বলিউড পারফেকশনিস্ট। মহাবীর সিং পোঘাতের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করছেন আমির। ছবির জন্য ৩০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। বছরশেষে আমিরকে এই রূপে দেখার জন্য অপেক্ষা করছে দর্শক। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৬বলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT