চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নেতৃত্বে এগিয়ে যাক বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৮ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
শপথ গ্রহণ-নতুন সংসদ সদস্য

সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। যদিও বিরোধীদের নানা অভিযোগের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা শপথ নেন। শপথের পর আওয়ামী লীগের সংসদ নেতা নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর তিনি দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে। এরপই রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সংসদীয় নেতা হিসেবে সরকার গঠণের আমন্ত্রণ জানান।

নতুন এই জনপ্রতিনিধিদের আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি, তাদের মেধা ও পরিশ্রমের সম্মিলনে নতুনভাবে আরও বহুদূর এগিয়ে যাবে বাংলাদেশ। তারাও এ বিষয়ে সচেষ্ট হবেন বলে আমাদের বিশ্বাস।

অবশ্য বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণ দেশে-বিদেশে প্রশংসিত হলেও তাদের নির্বাচিত সংসদ সদস্যরা এখনও শপথ নেননি। এটা শঙ্কার বিষয়। বাংলাদেশকে এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করবেন, এটাই আমাদের চাওয়া।

Banglabid

আমরা মনে করি, বিএনপি ও ঐক্যফ্রন্ট তাদের রাজনৈতিক অভিযোগ এবং দাবিসমূহ রাজনৈতিকভাবেই মোকাবেলা করবেন। জনগণ যেহেতু ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করেছেন তাই গণরায়কে উপেক্ষা করার সুযোগ তাদের নেই। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে জনগণের পক্ষে তাদের কথা বলা হবে বুদ্ধিমানের কাজ।

একইসঙ্গে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সব পক্ষকে নিয়ে কাজ করবে বলেও আমরা আশা করি। এছাড়া আত্মতুষ্টির বদলে অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আরও বেশি গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনায় সচেষ্ট হতে আমরা নতুন জনপ্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইটালিতে নিখোঁজ নর্থ কোরিয়ার রাষ্ট্রদূত

পরবর্তী

ভোটদানে কিউআর কোড (QR) পদ্ধতি বদলে দিতে পারে চিত্র

পরবর্তী
ভোট

ভোটদানে কিউআর কোড (QR) পদ্ধতি বদলে দিতে পারে চিত্র

রাজনীতিতে সরব অভিনেতা প্রকাশ রাজ

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT