চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ১২ মে

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১২:৩৩ অপরাহ্ণ ১০, মে ২০১৭
বিনোদন
A A
মিশা সওদাগর ও জায়েদ খান

মিশা সওদাগর ও জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ১২ মে। এরমধ্য দিয়ে নতুন এই কমিটি ২০১৭-১৮ অর্থ্যাৎে দুই বছরের মেয়াদের এই কমিটি দায়িত্ব বুঝে নিবে এদিন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামী ১১ মে তারিখে বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল জানানো হবে সমিতির সামনে নোটিশ টাঙানোর মধ্য দিয়ে। এরপর ১২ তারিখ বিকাল সাড়ে ৪টায় হবে নতুন নির্বাচিত কমিটির শপথ গ্রহণ। আর এই শপথ গ্রহণের পর থেকেই আগামী দুই বছরের জন্য এই কমিটি শিল্পী সমিতিকে পরিচালনা করবে।

নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর

তিনি আরও বলেন, ১৩ মে এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এতে বিদায়ী কমিটির নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে।  এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ১৩ মে কিন্তু শিল্পীরা অনেকেই দেশে থাকবেন না এদিন। এজন্য তাদের অনুরোধেই একদিন এগিয়ে ১২ মে তে নিয়ে আসা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরাও আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন শেষ হবে।

Banglabid

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। দুজন ভোট পেয়েছেন যথাক্রমে ২৫৯ ভোট ও ২৮৯। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ওমর সানি প্রথমে পেয়েছিলেন ১৫৩ ভোট। পরে পুনঃগণনায় ৯ ভোট বেড়ে দাড়ায় ১৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট। গত রোববার নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করেন সভাপতি পদপ্রার্থী ওমর সানি। তার অভিযোগের প্রেক্ষিতে সোমবার সোমবার আপিল বোর্ডের সদস্যরা নির্বাচনের ভোট আবারও গণনা করেন। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ ভোট গণনার কাজ। এই গণনার ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। কার্যনির্বাহী পরিষদে এর আগে বিজয়ী ঘোষণা করা হয় সুশান্তকে। তখন জানানো হয়, তিনি পেয়েছেন ৩৪২ ভোট। মঙ্গলবার আবার গণনার পর জানা যায়, আসলে সুশান্ত পেয়েছেন ২২৫ ভোট। এবার বিজয়ী হয়েছেন নানা শাহ। তিনি পেয়েছেন ২৫২ ভোট। ভোট গণনায় ভুল হওয়ার জন্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর ও আপীল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু দুজনেই সাংবাদিকদের সামনে দুঃখপ্রকাশ করেন।

বিজয়ী ঘোষণার পর সংবাদমাধ্যমের মুখোমুখি মিশা সওদাগর ও জায়েদ খান

নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজ (৩২৮) ও নাদের খান (২৬৫), সহসাধারণ সম্পাদক আরমান (২৬৫), সাংগঠনিক সম্পাদক সুব্রত (৩১০), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইমন (২৬২), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৯৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন (১৯০) এবং কোষাধ্যক্ষ কমল (২৪২)। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন অঞ্জনা (৩২২), আলীরাজ (৩০৩), জেসমিন (৩২৩), নাসরিন (২৬৮), পপি (৩০২), পূর্ণিমা (২৮২), ফেরদৌস (২৬১), মৌসুমী (৩৪৯), রোজিনা (৩৪৪), নানা শাহ (২৫২) ও সাইমন সাদিক (৩৬১)। গত শনিবার সকালে চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। এ সময় তিনি জানান, এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে। এবার ২১টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্ব›দ্বীতা করেছেন। মোট ভোটার ছিলেন ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন। গত শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়ানো হয়। এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্ব›দ্বীতা করেছে। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। এর মধ্যে ওমর সানি–অমিত হাসান প্যানেল থেকে জয়লাভ করেছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমী। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধুমাত্র কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়লাভ করেছেন নাসরিন। বাকি সবকটি পদেই জয়লাভ করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। এবার ১৪তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT