চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন রুহি

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১১:৫৮ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৭
বিনোদন
A A
দিলরুবা ইয়াসমিন রুহি

দিলরুবা ইয়াসমিন রুহি

র‍্যাম্প মডেল ও অভিনয়শিল্পী দিলরুবা ইয়াসমিন রুহি আবার চলচ্চিত্রে অভিনয় করবেন। আর ছবিটি প্রযোজনা করবে তার স্বামী মনসুর আলীর প্রতিষ্ঠান। গল্পটিও হবে নিজেদের। রুহির ভাষায়, ‘বাংলাদেশের গল্প। আর তা আমরা নিয়ে যাব আন্তর্জাতিক অঙ্গনে।’ গত রোববার ঢাকায় এসেছেন তিনি। সঙ্গে আছে ছেলে রুহান। ঢাকায় ফ্লাইট থেকে নামার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘মনে হচ্ছে আজ আমার ঈদ!’

আজ মঙ্গলবার সকালে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন রুহি। ২০১৫ সালের ২২ ডিসেম্বর রুহি মা হয়েছেন। এর আগেই তিনি কাজ থেকে ছুটি নেন। এখন ছেলের বয়স দেড় বছর। আবার কাজ শুরু করবেন। রুহি থাকছেন লন্ডনে, স্বামীর সঙ্গে। ঢাকায় আসার আগেই কথা হয়েছে কয়েকজন পরিচালকের সঙ্গে। স্বামী মনসুর আলীর পাশাপাশি অন্য পরিচালকের সঙ্গেও কাজ করবেন।

বললেন, ‘এবার দেশে মাস তিনেক থাকব। আর ইচ্ছা আছে ছয় মাসের মধ্যে নতুন ছবির কাজ শুরু করব।’

র‍্যাম্প মডেল রুহির প্রথম চলচ্চিত্র ‘একাত্তরের সংগ্রাম’, পরিচালক মনসুর আলী। এরপর রুহি অভিনয় করেছেন ঢাকায় অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ আর কলকাতায় মহুয়া চক্রবর্তী পরিচালিত ‘গ্ল্যামার’ ছবিতে। এই দুটি ছবি ঢাকা এবং কলকাতায় একই দিনে মুক্তি পায়।

এছাড়া ইসমত আরার ‘মায়ানগর’ ছবিতেও রুহি অভিনয় করেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে মাঝ পথে ছবির কাজ স্থগিত হয়ে যায়।

রুহি বাংলাদেশের কয়েকটি টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন। তার প্রথম টিভি নাটক ২০১০ সালে রবীন্দ্রনাথের ছোটগল্প নিয়ে নির্মিত ‘অপরিচিতা’। পরিচালক আহম্মেদ সুস্ময়। এরপর রিপন নবীর ‘অচেনা মানুষ’ এবং শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের বাইরে একা’ নাটকে কাজ করেন রুহি। তার অভিনীত সর্বশেষ ধারাবাহিকটি গিয়াসউদ্দীন সেলিমের পরিচালনায় ‘অবগুণ্ঠন’।

রুহি ও মনসুর আলী
ট্যাগ: রুহি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন কিছুই একটি মেয়েকে ধর্ষণের অধিকার দেয় না

পরবর্তী

বরগুনায় আমের বাগান করে সফল আম চাষি

পরবর্তী
আম উৎপাদন

বরগুনায় আমের বাগান করে সফল আম চাষি

শ্রদ্ধা কাপুর

নেকাবের আড়ালে কে এই নায়িকা?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT