চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নকশাল বাড়ি’র বিকৃত ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
নকশাল বাড়ি’ বিষয়ক ওয়েব সিরিজের তিনজন অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

নকশাল বাড়ি আন্দোলনের ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় ভারতের পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। সেই আলোচনা আরো তীব্র হয় ওয়েব সিরিজের দুই গুরুত্বপূর্ণ চারু মজুমদার ও লীলা মজুমদারের চরিত্রে নওয়াজউদ্দিন ও জয়া আহসানের নাম আসায়।

তৎকালীন বিতর্কিত পুলিশ কর্মকর্তা রুনু গুহ নিয়োগীর লেখা ‘‌সাদা আমি কালো আমি’‌ অবলম্বনে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। আর এখানেই আপত্তি জানিয়েছেন চারু মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার। একাধিক বিষয়ে অভিযোগ জানিয়েছেন তিনি।

চারু মজুমদারের পুত্র বিস্ফোরক অভিযোগ এনে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলেন, ‘‌সাদা আমি কালো আমি’ একটি বিকৃত বই। এখানে রুনু গুহ নিয়োগী কীভাবে বীরত্বের সঙ্গে চারু বাবুকে (চারু মজুমদার) গ্রেপ্তার করেছিলেন এবং জেলের মধ্যে তার সমস্ত ওষুধ বন্ধ করে কার্যত ঠাণ্ডা মাথায় তাকে খুন করেন সে কথা লিখেছিলেন। বর্তমান সময়ে ঠিক যেভাবে স্ট্যান স্বামীকে খুন করা হয়েছে।

তিনি বলেন, ‘একজন বাঙালি পরিচালক সিনেমা করার জন্য রুনু গুহ’র বিকৃত বই কেন বেছে নিলেন? অথচ নকশাল বাড়ি নিয়ে শুধু বাংলাতেই ১০০–র বেশি বই আছে। সেগুলো ছেড়ে একটি অত্যন্ত অখাদ্য, সাহিত্য গুণ বর্জিত মিথ্যা লেখাকে ভিত্তি করে ওয়েব সিরিজ বানাচ্ছেন?

তিনি আরো অভিযোগ তুলে বলেন, ‘আমার সঙ্গে ওই পরিচালক কোনও যোগাযোগ করেননি। দ্বিতীয়ত, রুনু গুহ নিয়োগীর বইয়ে আমার মা লীলা মজুমদারের কোনো প্রসঙ্গ নেই। অথচ একজন নামজাদা অভিনেত্রীকে আমার মায়ের চরিত্রে অভিনয় করছেন বলে ঘোষণা এসেছে। এটা পুরোটাই কস্তকল্পনা করা হয়েছে। এটা বাংলার মানুষ গ্রহণ করবেন না।’‌

বিতর্কিত একটি অধ্যায় যখন পর্দায় আসছে তা নিয়ে বিতর্ক হবে তা প্রত্যাশিত। এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। চারু মজুমদারের দল সিপিআইএমএল এর পক্ষ থেকে বাসুদেব বসু জানান, ‘‌রুনু গুহ নিয়োগী এক নারকীয় অত্যাচারের প্রতিভু ছিলেন। সিনেমা বানানোর গণতান্ত্রিক অধিকার সবার আছে। কিন্ত রুনুর লেখার ওপর সিনেমা বানানো বর্তমান পরিস্থিতিতে এক বিকৃত তথ্যের উপহার। উনি লালবাজার লক আপে যে কায়দায় সমস্ত ওষুধ বন্ধ করে ঠাণ্ডা মাথায় চারু মজুমদারকে হত্যা করেছে তা বিরল। আজও কমিশন রহস্যজনকভাবে বন্ধ।’‌

সম্প্রতি পরিচালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী বছরের পুজোর আগে তিনি ক্যামেরাবন্দি করবেন নকশাল আন্দোল নিয়ে তার প্রথম রাজনৈতিক ওয়েব সিরিজ। বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হবে এই সিরিজ। সায়ন্তন জানান, ওয়েব সিরিজে চারু মজুমদার হবেন নওয়াজ। জয়া তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন।

পরিচালকের কথায়, বিতর্কিত পুলিশ অফিসারের চোখ দিয়েই দেখানো হবে গোটা সিরিজ। রুণু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এ ছাড়াও, প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তাকে দেখা যাবে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে চারু মজুদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। এ ছাড়া, জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছে পরেশ রাওয়াল এবং বোমান ইরানির কথা।

প্রতিবেদনটিতে জানানো হয়, গত দেড় বছর ধরে চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। তাকে সাহায্য করেছেন ‘আন্ধাধুন’ ছবির লেখক অরিজিৎ বিশ্বাস। সায়ন্তন জানিয়েছেন, আগামী দিনে বলিউডের তাবড় চিত্রনাট্যকার যোগ দেবেন তার সঙ্গে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। দ্বিতীয় ভাগে থাকবেন কিষেণজি। দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পুরোটাই টানটান রাজনৈতিক সিরিজ।

ট্যাগ: চারু মজুমদারজয়া আহসাননওয়াজউদ্দিনপুলিশভারতলিড বিনোদনসব্যসাচীসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে অথচ নির্দিষ্ট সময়ে স্কুলে নেই অনেক শিক্ষক

পরবর্তী

আগামী বছরেই রাজধানীবাসী চলাচল করবে স্বপ্নের মেট্রোরেলে

পরবর্তী
দেশের প্রথম মেট্রোরেলের ট্রায়াল রান চলছে, শহরের মধ্যে ট্রেনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছরেই রাজধানীবাসী চলাচল করবে স্বপ্নের মেট্রোরেলে

অভিনেতা কিয়ানু রিভস ও ক্যাট উইন্সলেট একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের বিচ্ছেদ নিয়ে বলতে বিব্রত হন না কিডম্যান!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT