চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির অধিনায়কত্ব বাঁচাতে সব ক্ষমতার ব্যবহার করেছিলেন শ্রীনি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১১ বিশ্বকাপ জিতে ২৮ বছরের আক্ষেপ মিটিয়েছিল ভারত। জয়ের পেছনে মাস্টারমাইন্ড ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। অথচ শিরোপা জেতার পরপরই নেতৃত্ব প্রায় যেতেই বসেছিল সদ্যসাবেক হয়ে যাওয়া উইকেটকিপার-ব্যাটসম্যানের। সমস্ত ক্ষমতা ব্যবহার করে সেসময় ধোনির অধিনায়কত্ব বাঁচিয়েছিলেন তখনকার বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিজ মুখেই এমন জানিয়েছেন শ্রীনি।

বিশ্বকাপের পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে দুই সিরিজে ৪-০তে হোয়াইটওয়াশ হয় ভারত। সাদা পোশাকে ভরাডুবির পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নতুন অধিনায়কের চিন্তা করছিলেন নির্বাচকরা, এমন জানিয়েছেন দায়িত্বকালে বহু বিতর্ক সঙ্গী করে চলা শ্রীনি।

বিসিসিআইয়ের নিয়ম, যেকোনো নতুন নিয়োগ দেয়ার আগে বোর্ড প্রেসিডেন্টের সম্মতি গ্রহণ করা আবশ্যিক। নির্বাচকরা নতুন অধিনায়কের নাম শ্রীনিবাসনের কাছে উপস্থাপন করার পর তিনি ক্ষমতাবলে সিদ্ধান্ত রদ করে দেন বলে স্বীকার করেছেন। তখন কোন ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিলেন নির্বাচকরা, সেটা অবশ্য ফাঁস করেননি।

‘সেটা ছিল ২০১১ সাল। ভারত বিশ্বকাপ জিতেছে। এরপর আমরা অস্ট্রেলিয়ায় ভালো করতে পারিনি। তখন আমাদের একজন নির্বাচক ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চাইল। কথা হচ্ছে একজন বিশ্বকাপজয়ী অধিনায়ককে কীভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া যায়।’

‘ধোনি তখন বিশ্বকাপ জিতেছে। তার বিকল্প কে হবে সেটা তখন নির্বাচকরা চিন্তাও করেনি। এ নিয়ে আলোচনা চলছিল, আমি সরাসরি বলে দিলাম তাকে ছাড়া হবে না।’

‘সেদিন ছিল ছুটিরদিন। গলফ খেলছিলাম। আমি ফিরে এলাম। সঞ্জয় জগদল তখন বিসিসিআই সেক্রেটারি। সে বললো নির্বাচকরা, তারা নতুন অধিনায়ক চাচ্ছে। তারা ধোনিকে একজন খেলোয়াড় হিসেবে দলে রাখতে চায়। আমি বললাম আমার সমস্ত ক্ষমতাবলে ধোনিকে অধিনায়ক রাখলাম।’

Reneta

ভারতীয় ক্রিকেটে আলোচনা আছে ধোনিকে সরিয়ে দিতে চাওয়ায় প্রধান নির্বাচক পদ থেকে সরিয়ে দেয়া হয় মহিন্দর অমরনাথকেই। ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে সবসময় সরব ছিলেন সাবেক এ অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এন শ্রীনিবাসনবিসিসিআইভারতমহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

মে ৩, ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্যমন্ত্রীর আহ্বান

মে ৩, ২০২৬
ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT