চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধোঁয়ার কারণে’ অবতরণে বাধ্য হলো মেলানিয়াকে বহনকারী বিমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

ধোঁয়ার কারণে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী একটি বিমান অবতরণে বাধ্য হয়েছে। বিমানটি উড়ার ১০ মিনিট পর ধোঁয়া দেখা যাওয়ায় বিমানঘাঁটিতে ফিরে আসতে বাধ্য হয়।

বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ম্যারিল্যান্ডের জয়েন্ট অ্যান্ড্রুস বিমানঘাঁটি থেকে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে উড়ে যায় একটি বিমান।

বিমানঘাঁটিতে উড্ডয়নের কিছুক্ষণ পরই সেখানে থাকা গোয়েন্দা ও নিরাপত্তাকর্মীরা বিমানের দিকে ছুটে যান। তারা ঢুকে দেখতে পান ভেতরে ধোঁয়া।

বিমানে থাকা সাংবাদিকেরা জানান, কিছু পুড়ে যাওয়ার গন্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বিমান অবতরণের পর অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে মেলানিয়াকে নামতে দেখা যায়। এ সময় তাকে স্বাচ্ছন্দ্যই দেখা গেছে।

নতুন আরেকটি বিমান প্রস্তুত করা হলে মেলানিয়া ট্রাম্প আবারও যাত্রা করবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র স্টেফানি গ্রিসাম সাংবাদিকদের বলেন, বিমানে ছোট যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তবে সবকিছুই ভালো আছে এবং সবাই নিরাপদে আছেন।

Reneta

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া অ্যান্ড্রুস থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিলেন। সেখানকার থমাস জেফারসন বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিভিন্ন রোগীদের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা ছিল। এরপর সেখানে একটি কনফারেন্সে তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান অবতরণমেলানিয়া ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT