ধানের শীষ কোনো দলীয় প্রতীক নয়, ঐক্যের প্রতীক, জনগণের প্রতীক: ড. কামাল হোসেন
ধানের শীষে ভোটের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর ১৬ কোটি জনগণ বিজয় অর্জন করবে বলে আত্মবিশ্বাস নিয়ে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্ট নেতাদের অত্যন্ত ফুরফুরে মেজাজে দেখা গেছে৷ জনগণকে লক্ষ্য করে কামাল হোসেন বলেন: ধানের শীষ কোনো দলীয় প্রতীক নয়, ঐক্যের প্রতীক, জনগণের প্রতীক। ধানের শীষে ভোট দিলে স্বৈরাচার থেকে মুক্ত হবেন। দেশে জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিবেন। ভয় পাবেন না। সকল ভয় উপেক্ষা করে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিয়ে ভোট গণনা শেষ করে বিজয় নিয়ে বাড়ি ফিরবেন।
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






