চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধাওয়ান-কোহলির ব্যাটে অজিদের নাচাল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

যে-ই ব্যাটিংয়ে এলেন, সঙ্গে নিয়ে ফিরলেন কম-বেশি রান। অস্ট্রেলিয়ার বোলারদের নাচিয়ে ভারতের প্রথম তিন ব্যাটসম্যানই পেলেন ফিফটি। ধাওয়ান গেলেন সেঞ্চুরি পর্যন্ত। চারে নামা হার্দিক অল্পের জন্য ফিফটি পেলেন না। সবমিলিয়ে অজিদের বিপক্ষে কোহলিরা তুলেছেন ৩৫২ রানের বড় সংগ্রহ।

এক শতক, দুই ফিফটিতে ভর করে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে সাড়ে তিনশ পেরোনো সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। সর্বোচ্চ ১১৭ করেছেন ওপেনার ধাওয়ান। ৮২ এসেছে অদিনায়ক কোহলির থেকে।

ওপেনিং জুটিতে ১২৭ রান তুলেছে ভারত। সাউথ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ৫৭ রানে আউট হন। পরে অধিনায়ক কোহলিকে সঙ্গী করে নিজের ১৭তম শতক তুলে নেন ধাওয়ান। ১৬ চারে থামেন ১০৯ বল খেলে।

Banglabid

চমক জাগিয়ে চার নম্বরে হার্দিক পান্ডিয়াকে তুলে আনা হয়। ফলটাও হয়েছে বেশ। ২৭ বলে ৪৮ রানের ছোটখাটো ঝড় তুলে পান্ডিয়া যখন আউট, তার মধ্যেই ৩০০ পেরিয়ে গেছে ভারত।

পান্ডিয়া ফেরার পর ভারতকে সাড়ে তিনশো পার করিয়েছেন অধিনায়ক কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুল। ৭৭ বলে ৮২ করে কোহলি আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে। ১৪ বলে ২৭ করেছেন ধোনি। আর ৩ বলে ১১ করে অপরাজিত রাহুল।

অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপের সবাই কম-বেশি ধোলাই খেয়েছেন। সফল সেই মার্কাস স্টোয়ানিস, ৭ ওভার ৬২ রান খরচ করেছেন যদিও, ২ উইকেট পেতে। মিচেল স্টার্ক ধাওয়ানের উইকেট নিয়ে রান বিলিয়েছেন ৭৪!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯ভারত দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশীয় পণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ

পরবর্তী

‘পাসওয়ার্ড’ দিয়ে নতুন করে আলোচনায় ইমন

পরবর্তী

'পাসওয়ার্ড' দিয়ে নতুন করে আলোচনায় ইমন

ক্রিকেটের বাংলাদেশে ফুটবলকে সেরা বানাতে চান এক ইংলিশ

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT