চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ০৯, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ধর্ষণের মামলা থেকে যে মুক্তি পাচ্ছেন নেইমার সেটা আগেই জানা গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বৃহস্পতিবার সেই ঘোষণা দিয়ে ব্রাজিলিয়ান তারকাকে ভারমুক্ত করে দিলো দেশটির আদালত!

নেইমারের বিরুদ্ধে দুই মাস আগে প্যারিসে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নাজিলা ত্রিনদাদ নামের এক ব্রাজিলিয়ান মডেল। একমাস ধরে তদন্ত করার পর কোনো তথ্য প্রমাণ পায়নি ব্রাজিলের আইনি সংস্থা। দুপক্ষের ইচ্ছাতেই শারীরিক সম্পর্ক হওয়ায় একে ধর্ষণ মনে করেননি দেশটির আদালত।

‘সম্পর্কের সময় দুজনেই ছিল প্রণয়শীল। এতে যৌন নিগৃহ হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।’ সাও পাওলোতে এমনই বলেছেন কৌসুলিদের একজন স্টাফিনিয়া পাউলিন।

এদিকে অভিযোগ থেকে মুক্তি মেলায় আনন্দের বন্যা বইছে নেইমারের পরিবারে। সঠিক বিচার হয়েছে বলে মনে করেন নেইমারের পিতা, ‘সঠিক বিচার হয়েছে। দুঃস্বপ্নের মতো কয়েকটা মাসের অবশেষে পরিসমাপ্তি।’

ছেলের উদ্দেশ্যে সিনিয়র নেইমারের পরামর্শ, ‘এখন থেকে সবসময় মাথা উঁচুতেই রাখবে। নির্দোষদের হৃদয় সব সময় ঠাণ্ডা, শান্তিতে পরিপূর্ণ থাকে।’

নেইমারের পরিবারের মতো মুখে হাসি ফুটতে পারে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজেরও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে পেতে গত কয়েকদিন থেকে বেশরকম তোড়জোর চালিয়ে যাচ্ছে ক্লাবটি। মামলা থেকে মুক্তি মেলায় বেশ আর কোনো ঝামেলা হওয়ার কথা নয় দুপক্ষের।

Reneta

তবে সমস্যা নেইমারের দামে। তারও একটা ব্যবস্থা করে রেখেছে রিয়াল। পিএসজিকে নগদ ১২০ মিলিয়ন ইউরো দেয়ার পক্ষে লস ব্লাঙ্কোসরা। বাকি অর্থের সমন্বয়ের জন্য গ্যারেথ বেলকে দিতে চায় ক্লাবটি। অথবা আরেকটি বিকল্পও আছে। সেক্ষেত্রে নগদ অর্থের পাশাপাশি কাসেমিরো কিংবা লুকা মদ্রিচকে পিএসজির হাতে তুলে দিতে যায় রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারপিএসজিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্য উত্তেজনা: উপসাগরীয় দেশগুলোর জ্বালানি আয়ে ১৫ বিলিয়ন ডলার ক্ষতি

মার্চ ১৩, ২০২৬

হ্যাকার, রহস্য আর অ্যাকশনে ভরপুর ‘ক্যাকটাস’!

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

মার্চ ১৩, ২০২৬

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

মার্চ ১৩, ২০২৬

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT