চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুত কার্যকর হোক এই প্রত্যাশিত রায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A
দীপন

ফয়সল আরেফিন দীপন

দেশব্যাপী মুক্তচিন্তার ধারক বাহকদের গুপ্ত হত্যার শিকার হতে হয়েছিল গত চার পাঁচবছর আগে। একে একে শাহবাগ আন্দোলনের ব্লগার, লেখক, এক্টিভিস্টদের চাপাতি দিয়ে খুন করা হয়েছে। বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে বাংলা একাডেমির বইমেলা চত্বরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী লেখক হুমায়ুন আজাদকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। পরে তিনিও মৃত্যুবরণ করেন।

অভিজিৎ হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় তার প্রকাশক দীপনকেও নৃশংসভাবে খুন করা হয়। খুন করা হয় সিলেটের অনন্ত বিজয় রায়, ওয়াশিকুর রহমান বাবু, নাজিমউদ্দিন বাবুসহ আরও কয়েকজন মুক্ত চিন্তার লেখককে। এই ধর্মান্ধ গোষ্ঠীর কেউ কেউ ধরা পড়েছে। অনেকে ধরা পড়েনি। কারো হত্যার বিচার এখনও হয়নি।

২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।

প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার দায়ে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। জিয়া ছাড়াও মৃত্যুদণ্ড পাওয়া অন্যরা হলেন; মইনুল হাসান শামীম ওরফে সামির, আবদুর সবুর সামাদ ওরফে সুজন, খাইরুল ইসলাম ওরফে জামিল, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের এবং আকরাম হোসেন ওরফে হাসিব।

আমরা আশা করবো দ্রুত এই রায় কার্যকর করে জনগনের আশা আকাঙ্খা পূরণ করা হবে। দেশের মানুষের ভেতর যে বিচারহীনহীনতার সংস্কৃতি নিয়ে এক ধরণের হতাশা কাজ করছে তা কাটিয়ে তুলতে এই রায় কার্যকর এখন সময়ের দাবি। আমরা আরও আশা করি অন্য লেখকদের হত্যাকাণ্ডগুলোর বিচারিক কার্যক্রম যেন দ্রুত শেষ হয় এবং এইসব ধর্মান্ধ মৌলবাদি গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। রায় কার্যকরের মাধ্যমেই একমাত্র কঠিন বার্তা যেতে পারে সাম্প্রদায়িক গোষ্ঠির কাছে। নইলে তাদের বাড়বাড়ন্ত বন্ধ হবে না।

একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল দেশের উদাহরণ আইনের শাসনের প্রতিষ্ঠা। সমাজের সর্বস্তরে নৈরাজ্য খুন সন্ত্রাস দুর্নীতি মৌলবাদি চক্রের আস্ফালন বন্ধে এই ধরণের বিচার আরও জরুরি। এখন রায় কার্যকর করে খুনিদের দৃষ্টান্তমূলক শান্তির অপেক্ষায় গোটা জাতি।

ট্যাগ: আরেফিন ফয়সাল দীপনপ্রকাশকফাঁসির রায়ব্লগারসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেপ্লেক্সে ১০০ টাকায় ‘ন ডরাই’!

পরবর্তী

সাউথ কোরিয়ায় শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা সাক্ষাৎকারে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ

নারায়ণগঞ্জে রাস্তা নির্মাণের জন্য জনসমাগম ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে ‘আদালতের নির্দেশনা অমান্য করে’ রাস্তা নির্মাণের উদ্যোগ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT