চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহে আরো ২৭টি প্রেক্ষাগৃহে ‘হাসিনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

গেল সপ্তাহে মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল আলোচিত ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। দর্শক চাহিদায় দ্বিতীয় সপ্তাহ থেকে এবার ছবিটি মুক্তি পেল আরো ২৭টি নতুন প্রেক্ষাগৃহে। শুক্রবার সকালে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন ছবির পরিবেশক গাউসুল আলম শাওন।

গেল শুক্রবার ঢাকা ও চট্টগ্রামের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। মুক্তির পর পরই সাড়া ফেলে ছবিটি। সিনেমা অঙ্গনেতো বটেই এই ডকু-ড্রামায় মজেন এমপি, মন্ত্রী ও রাজনীতিবীদ থেকে শুরু করে গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনেমা নির্মাতাসহ ছোট ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীরাও। যার কারণে ছবিটি সাধারণ দর্শকদের মধ্যেও তুমুল আগ্রহের জন্ম দেয়। আর সে কারণেই দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন ২৭টি প্রেক্ষাগৃহ সহ মোট ৩১টি প্রেক্ষাগৃহে চলছে ‘হাসিনা’।

প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও মধুমিতা সিনেমা হলে। ঢাকার বাইরে একমাত্র চট্টগ্রামের মিনিপ্লেক্সে চলছে ছবিটি। তবে এবার রাজধানীর বলাকা সিনেমা হল, শাহীন হলসহ দেশের বিভিন্ন জেলা শহরেও মুক্তি পেল ‘হাসিনা’। সামনের সপ্তাহে দর্শক চাহিদা বুঝে আরো হল বাড়ানোর কথাও জানালেন শাওন।

এরআগে ‘হাসিনা’র চাহিদার কথা জানিয়ে গাউসুল আলম শাওন বলেছিলেন, আমরা ভেবেছিলাম যেহেতু ‘হাসিনা’ একটি ডকু-ড্রামা, এবং সিনেমা হলে এমন ধারার ছবি সাধারণত রিলিজই করা হয় না। তাই ছোট পরিসরে চারটি প্রেক্ষাগৃহে আমরা মুক্তি দিয়েছিলাম। কিন্তু চারটি প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিয়ে দারুণ সমস্যায় পড়লাম। মানুষ ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে চারটি প্রেক্ষাগৃহেই। আমরা মানুষকে টিকেট দিতে পারছি না। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও চাপ তৈরি হচ্ছে। সাধারণ দর্শকের মধ্যে প্রবল আগ্রহ দেখতে পাচ্ছি। বিশেষ করে এমপি, মন্ত্রীরা চাইছেন যে ছবিটি তাদের স্থানীয় শহরে কীভাবে নিয়ে যাওয়া যায়।

এদিকে মুক্তির প্রথম সপ্তাহে রাজধানীতে ব্যাপক সাড়া ফেলেছে ‘হাসিনা’। ছবিটি দেখতে রাজধানীর তিনটি প্রেক্ষাগৃহের প্রতিটি শো-ই ছিলো হাউজফুল।

সেপ্টেম্বরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এর ট্রেলার! দুই মিনিট ৪৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটি চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিকরাও তাদের টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করেন! সেদিন থেকেই চলচ্চিত্রটির জন্য দিন গুণছিলেন সবাই।

পিপলু খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকু-ফিকশনের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।

দেশব্যাপী যেসব প্রেক্ষাগৃহে চলছে হাসিনা:

ট্যাগ: ডকু ড্রামাডটার’স টেলপিপলু খানবলাকারাজধানীলিড বিনোদনহাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুহাশের ‘পিৎজা ভাই’ আসছে শনিবার

পরবর্তী

ফুটবলের সংজ্ঞা বদলে দিতে আসছে ২-৭-২ ফর্মেশন!

পরবর্তী
থিয়াগো মোত্তা

ফুটবলের সংজ্ঞা বদলে দিতে আসছে ২-৭-২ ফর্মেশন!

প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে ভারতে নিক

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT