চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ করে স্বাধীন করা এই দেশের সব উন্নয়ন সবার জন্য: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। সেই দেশের উন্নয়ন আমরা করতে চাই। এই উন্নয়ন সবার জন্য। সবাই যাতে সমান সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমাজ সেবা দিবসের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, আমরা শাসক হতে ক্ষমতায় আসিনি, সেবক হতে এসেছি। ৯৬-২০০১ সাল পর্যন্ত সমাজ সেবায় নজর দেওয়া হতো। তারপর আবার ক্ষমতায় আসতে পারিনি। ক্ষমতায় এসে আবার শুরু করি এসব কার্যক্রম।

Banglabid

বক্তৃতায় সরকারগৃহীত নানান উন্নয়ন কার্যক্রমের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, আমরা বাবা-মা সুরক্ষা আইন করে দিয়েছি। যে বাবা মা কষ্ট করে লালন পালন করে, সন্তান স্বচ্ছল হয়ে গেলে, বাবা-মাকে আর দেখেনা। সেজন্য আইন করে দিয়েছি। প্রবীনদের যেন অবহেলা করতে না পারে সেজন্য জাতীয় প্রবীন নীতিমালা ২০১৩ করে দিয়েছি। তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দিয়েছি। তাদের বেতন ভাতা দিয়েছি। তাদের দক্ষতা আছে, ট্রেনিং দিয়ে তাদের কাজে লাগাচ্ছি। বিধবা ভাতা ও বয়স্ক ভাতা যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে দৃষ্টি দিয়েছি।

তবে কেউ যেন ভাতার উপর নির্ভরশীল হয়ে না পড়ে সেকথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই কেউ যেন ভাতার উপরে নির্ভরশীল না হয়। যার যে ক্ষমতা আছে সেটা যেন কাজে লাগায়, সেটা দেশের উন্নয়নেও কাজে লাগে। কিছু সুশীল সমাজ আছে তারা প্র্যাকটিকাল চিন্তা করে না হাইপোথেটিকাল চিন্তা করে। তারা সব কিছুতেই ভুল ধরে। তারা বলে, যে টাকা ভাতা দেওয়া হয়, তাতে কি সংসার চলে? সবার সংসার চালানোর দায়িত্ব সরকারের না। সবাই যার যার দায়িত্ব পালন করবে। শুধু কেউ যেন ক্ষুধার্ত বা অভুক্ত না থাকে সেটা আমরা করতে পারি। সবাইকে যার যার কাজ করতে হবে। কাজ করে নিজের খাবার অর্জন করতে হবে। তাহলে দেশের উন্নয়ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ কোন শাহরুখ!

পরবর্তী

বস্তির কুঁড়ে ঘর থেকে বোল্টের ক্লাবে

পরবর্তী

বস্তির কুঁড়ে ঘর থেকে বোল্টের ক্লাবে

জানুয়ারিতে ৭ দিনে ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন পরিকল্পনা

সর্বশেষ

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কী দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT