চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূরনিয়ন্ত্রিত বোমা তৈরির কারিগর তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২০
- লিড নিউজ, অপরাধ, খুলনা
A A

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর দুই শিক্ষার্থীকে নব্য জেএমবি’র জঙ্গি সন্দেহে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে: খুলনার খানজাহান আলী কৃষকলীগ অফিসে ও আড়ংঘাটা থানার গ্যারেজে বোমা হামলার ঘটনায় আটক দুই ছাত্রের সম্পৃক্ততা রয়েছে।

শুক্রবার নব্য জেএমবি সন্দেহে খুলনা নগরের গল্লামারী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এ দু’জনকে গ্রেপ্তার করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ একটি দল। আটক দুই ছাত্র হচ্ছেন: নূর মোহাম্মদ অনিক ও মোজাহিদুল ইসলাম রাফি। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও পরিসংখ্যান ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের ছাত্র।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে: গ্রেপ্তাররা নব্য জেএমবি’র সদস্য। শনিবার নগরীর গল্লামরী এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকদের অবস্থানস্থল থেকে ২টি কালো রঙের রিমোট কন্ট্রোল, একটি ল্যাপটপ, ১৪৪ বক্স দিয়াশলাই, ব্যাটারি, বৈদ্যুতিক তারসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়: আটকরা গত বছর সেপ্টেম্বর মাসে  খুলনার খানজাহান আলী থানার কৃষকলীগ অফিসে বোমা বিস্ফোরণ ও ডিসেম্বরে আড়ংঘাটা থানার গাড়ি গ্যারেজে বোমা বিস্ফোরণের সাথে সরাসরি জড়িত ছিল। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ওই অভিযান চলে।

অভিযানে জব্দকৃত বোমা তৈরীর সরঞ্জাম

গ্রেপ্তার প্রসঙ্গে কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন: গত বছরের ২৩ সেপ্টেম্বর খানজাহান আলী থানা কৃষকলীগ কার্যালয় ও ৫ ডিসেম্বর আড়ংঘাটা থানার গাড়ি রাখার গ্যারেজে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নুর ও মুজাহিদুল প্রাথমিকভাবে ওই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তারা নব্য জেএমবি সদস্য।

কেএমপি কমিশনার আরও বলেন: সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উগ্রবাদী মতাদর্শে আকৃষ্ট হন। পরে নব্য জেএমবিতে সম্পৃক্ত হন। একপর্যায়ে নিজেরাই নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার ছক তৈরি করেন এবং দূরনিয়ন্ত্রিত বোমা তৈরির কারিগরি জ্ঞান অর্জন করেন। তারা দূরনিয়ন্ত্রিত বোমা প্রস্তুত করে ওই দুই স্থানে বিস্ফোরণ ঘটান। বোমার সরঞ্জামাদি রাখার জন্য তারা ভাড়া বাসা ব্যবহার করতেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

পরবর্তী

সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাযা

পরবর্তী

সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাযা

পোশাক খাতে রপ্তানি আয় ৩৪ বিলিয়ন ডলার: রুবানা হক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT