বাংলাদেশ

দুর্যোগ মোকাবেলার সব প্রস্তুতি সরকারের আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলার জন্য সরকারের প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন, পেছনে ফুলের ফুলদানি ও চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভৌগলিক কারণে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবেলার সব প্রস্তুতি সরকারের আছে। বন্যা পরবর্তী পুর্নবাসনে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের এ সভায় বিভিন্ন সময় এদেশে ঘটে যাওয়া ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, পাহাড় ধসসহ বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ত্রাণ ও উদ্ধার তৎপরতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। এছাড়াও আলোচনা হয় দুর্যোগ মোকাবেলায় করণীয় নিয়ে।

প্রধানমন্ত্রী জানান, বন্যার আগাম প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি যেমন কম হয়েছে তেমনি আগামীতে খাদ্য সংকট হবে না। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বাংলাদেশে ইউএনডিপির স্থায়ী প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:দুর্যোগ মোকাবেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…