চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবার ‘বেঁচে’ যাওয়া ল্যাথামের ফিফটি, উইকেটশূন্য সকাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘাসে ঢাকা উইকেটে টসে জিতলে আগে বল করতে নামা দল সুবিধা পাবে, কমবেশি সবারই জানা। শুরুর দিকে সফরকারী পেসাররা কিউইদের খানিক ভোগালেও স্বাগতিকরা সেটি সামলে নিয়েছে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম সেশন বাংলাদেশকে উইকেটশূন্য রেখেছে নিউজিল্যান্ড।

রোববার দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড লাঞ্চ বিরতি পর্যন্ত বিনা উইকেটে ৯২ রান তুলেছে। অধিনায়ক টম ল্যাথাম ফিফটি তুলে এক ডজন চারে ৬৬ এবং উইল ইয়াং ৬৭ বলে ৩ চারে ২৬ রানে অপরাজিত।

ইনিংসের প্রথম আট ওভারে বেশ সাবধানতায় তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে সামলে নেন ল্যাথাম ও ইয়াং। স্কোরবোর্ডে ওঠে ২২ রান। নবম ওভারে আক্রমণে আসেন প্রথম টেস্টের নায়ক ইবাদত হোসেন।

Banglabid

প্রথম ওভারেই ল্যাথামকে দুবার আউটের মুখে ঠেলে দেন ইবাদত। আম্পায়ারের দুবার আঙুল তুলে দেয়া দুটি রিভিউয়ে পার করে নেন ল্যাথাম। ওভারের দ্বিতীয় বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার, ল্যাথাম রিভিউ নিলে টিভি আম্পায়ার নটআউট বলে দেন। বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল।

একই ওভারের পঞ্চম বলে ইবাদতের এলবিডব্লিউর জোরাল আবেদনে ফের সাড়া দেন আম্পায়ার। ফের রিভিউ নেন ল্যাথাম। ফের বেঁচে যান। টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের সামান্য উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল।

এরপর থেকেই বাড়তে থাকে স্বাগতিকদের রানের গতি। ইবাদতের আরেকটি শর্ট বল ল্যাথামের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপের ফিল্ডারের উপর দিয়ে সীমানা পেরিয়ে যায়।

Reneta

নিজের পঞ্চম ওভারের প্রথম বলেও কিউই অধিনায়কের উইকেট পাওয়া ইবাদতের ভাগ্যে ছিল না। রাউন্ড দ্য উইকেটে করা বলটি খোঁচা মেরে ব্যাটের কানায় লাগান ল্যাথাম, তৃতীয় স্লিপ ও গালির মাঝামাঝি অঞ্চল দিয়ে বল চলে যায় সীমানার বাইরে।

উইকেটে থিতু হয়ে যাওয়া ল্যাথাম হয়ে ওঠেন আক্রমণাত্মক, সঙ্গে ধীরগতিতে জুটি বড় করার কাজে সঙ্গী হন ইয়াং। তিন পেসার একটা সময় ব্যাটারদের বিপক্ষে সুবিধা করতে না পারলেও লাঞ্চের আগ পর্যন্ত মুমিনুল হক স্পিনার দিয়ে চেষ্টা করেননি।

তাসকিন ১০ ওভারে রান দিয়েছেন ৩৩, শরিফুল এক ওভার কম করে ২৭ রান খরচ করেছেন। ইবাদত ৬ ওভারে ৩২ রান দিয়ে এপর্যন্ত খরুচেই!

কুঁচকির চোটে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তার জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান, লিটনের পরিবর্তে হাতে তুলে নিয়েছেন কিপিং গ্লাভস। চোটের কারণে মাহমুদুল হাসান জয় ছিটকে পড়ায় অভিষেক হয়েছে ওপেনার নাঈম শেখের। বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চবাংলাদেশলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT