চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’বছরের কারাদণ্ড হতে পারে সু চির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস ব্যবহার করা। এসব অভিযোগে তার ২ বছরের কারাদণ্ডও হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। 

সু চির বাসভবন থেকে রেডিও ডিভাইস (ওয়াকিটকি) উদ্ধার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। ওই ডিভাইস তার দেহরক্ষীদের অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছিলো।

আটকের পর সু চি এখন কোথায় আছেন, তা এখনো নিশ্চিত করে কিছু বলেনি সেনাবাহিনী। তবে তাকে রাজধানী নেপিদোতে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে কয়েকটি সূত্রে জানা গেছে।

Banglabid

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এক বিবৃতিতে তিনি বলেছেন, নির্বাচনের অস্বচ্ছতার অভিযোগ এনে দেশটির সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তা অগ্রহণযোগ্য। তাদের বুঝতে হবে এটা শাসনের কোনো উপায় না।

একদিন আগে চীনের বিরোধীতার মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে একটি যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হওয়া নিরাপত্তা পরিষদ এখনও চেষ্টা করে যাচ্ছে। সংস্থাটি বলছে, ওই বিবৃতি নিয়ে এখনও আলোচনা চলছে। যদিও সেনা অভ্যুর্থানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের যেকোন পদক্ষেপের বিরোধীতা করছে চীন।

Reneta

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সাং সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

তবে সেনাবাহিনীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে প্রতিবাদ শুরু করেছে মিয়ানমারের বিভিন্ন পেশাজীবী এবং নাগরিকদের বড় একটা অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সাং সু চিআন্তোনিও গুতেরেসজাতিসংঘ মহাসচিবসু চি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT