চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বলিউড শিল্পীর প্রথম বাংলাদেশী প্লেব্যাক আসছে বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২১
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি, বিভিন্ন বিনোদনমূলক ও সংবাদমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে এ প্রজন্মের সবচেয়ে চাহিদা সম্পন্ন দুই কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুছল প্রথমবারের মতো পুরোপুরি ঢাকাই সিনেমায় প্লেব্যাক করেছেন। তাদের প্রথম বাংলাদেশী সিনেমায় প্লেব্যাক করা গানটি প্রকাশ হতে যাচ্ছে বৃহস্পতিবার।

সিয়াম-পূজার বড় বাজেটের ‘শান’ সিনেমায় তারা গেয়েছেন। গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় উন্মুক্ত হবে। ‘শান’ সিনেমার পরিচালক এম রাহিম চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

আরমান মালিক ও পলক মুছল ‘শান’ সিনেমার যে গানটি গেয়েছেন সেটির নাম ‘চলো পাখি হই’। কথা লিখেছেন প্রসেন এবং সুর সংগীত করেছেন ঢাকার আহম্মেদ হুমায়ূন। শুটিং আগেই শেষ হয়েছে। কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্যপরিচালক জায়েস প্রধান।

Banglabid

এর আগে আরমান মালিক গেয়েছিলেন শাকিব খানের দুই সিনেমা চালবাজ ও নাকাব-এ। তবে সিনেমা দুটি ছিল ভারতীয়।

‘শান’র এ গানটির সুর-সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন বলেন, আরমান মালিক কলকাতার বাংলা সিনেমায় নিয়মিত গান করলেও বাংলাদেশের সিনেমায় প্রথম গাইলেন। আর পলক মুছল এর আগে ইমরানের সঙ্গে একটি মিউজিক ভিডিওর গানে কণ্ঠ দিয়েছিলেন। কিন্তু ‘শান’র মাধ্যমে প্রথমবার তারা বাংলাদেশে প্লে-ব্যাক করলেন। এটি পুরোপুরি রোম্যান্টিক ধাঁচের গান।

তিনি বলেন, আরমান মালিক এবং পলক মুছল দুজনেই খুব প্রফেশনাল। গেয়েছেনও চমৎকার। দর্শকদের মন ছুঁয়ে যাবে।

Reneta

মারমার কাটকাট অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা ‘শান’র কাহিনী সাজিয়েছেন আজাদ খান। তিনি সহ প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ। সিনেমাটিতে থাকছে চারটি গান। অন্যান্য গানগুলো করেছেন ইমরান, কনা, ঐশী।

পরিচালক এম রাহিম এর আগে প্রায় ৭ বছর জাজ মাল্টিমিডিয়ার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ছিলেন পোড়ামন ২, নূর জাহান, দহন সিনেমাগুলোতে।২০১৯ সালে নির্মাণের শুরু থেকে ‘শান’ আলোচনায়। পর্দায় তার নাম এবং গল্পে অ্যাটিটিউটের কারণে সিনেমার নামকরণ হয়েছে ‘শান’। থাকবে নাটকীয়তা, রোমান্স ও রসবোধ – এমনটাই জানান রাহিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান মালিকপূজা চেরীবলিউডলিড বিনোদনশাকিব খানশানসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাসানীর মাজারে হামলার শিকার ড. রেজা কিবরিয়া ও ভিপি নুর

পরবর্তী

‘নগদ’-এর মাধ্যমে মোবাইল রিচার্জে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

পরবর্তী
নগদ লোগো, ডিজিটাল পেমেন্ট ও অর্থ লেনদেনের জন্য জনপ্রিয় অ্যাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’-এর মাধ্যমে মোবাইল রিচার্জে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

ট্রেনের নুরের উপর হামলা, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ভিপি নূরের ওপর হামলা

সর্বশেষ

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT