চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দেশে একসঙ্গে ফুটলো নুসরাত ফারিয়ার পটাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ পূর্বাহ্ন ২৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
‘পটাকা’ উন্মুক্ত অনুষ্ঠানে (বাম থেকে) আবদুল আজিজ, নুসরাত ফারিয়া, বাঁধন এবং আরেফিন শুভ

‘পটাকা’ উন্মুক্ত অনুষ্ঠানে (বাম থেকে) আবদুল আজিজ, নুসরাত ফারিয়া, বাঁধন এবং আরেফিন শুভ

পটাকা মানে পুরান ঢাকা বা সারাদেশে যা পরিচিত পটকা নামে। যা বিভিন্ন উৎসবে ব্যবহৃত হয় ফুটিয়ে আনন্দের উপকরণ হিসেবে। এবার গানের পটকা তথা পটাকা ফুটেছে।

ফার্স্ট লুক, টিজার পেরিয়ে অবশেষে ফুটেছে ফারিয়ার পটাকা। দুই দেশে এক সঙ্গে। সিনেমা-সংগীতের তারকাদের উপস্থিতিতে এবং  ‍শুভাশীষে জমকালো আয়োজনে আলোকিত হয়েছে পটাকার ইউটিউব গান ও মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসব।

প্রথমবারের মত দুই দেশে একসঙ্গে উন্মুক্ত হল বাংলাদেশের কোন গান ও এর মিউজিক ভিডিও।

বৃহস্পতিবার বনানীর অভিজাত রেঁস্তোরায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বাংলা সিনেমার বর্তমান সময়ের পরিচিত মুখ ‘বস ২’, ‘আশিকি’ খ্যাত নুসরাত ফারিয়ার প্রথম গাওয়া ‘পটাকা’ গান এবং এর ভিডিও উন্মুক্ত হয়। বাংলাদেশে এটি উন্মুক্ত করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবং ভারতে এসভিএফ।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্যে জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ অনুষ্ঠানে উপস্থিত ফারিয়াকে লাল পরী আখ্যা দিয়ে বলেন, যে পারে সব পারে। আর যে পারেনা সে কিছুই পারেনা। ফারিয়া সব পারার দলে। সে মেধাবী এবং পরিশ্রমী।

নায়ক আরিফিন শুভ নুসরাত ফারিয়াকে বন্ধুর সাফল্যকে নিজের সাফল্য জানিয়ে সুরকার-সংগীত পরিচালক প্রীতম হাসানকে বাংলার পিটবুল এবং নুসরাত ফারিয়াকে বাংলাদেশের প্রিয়াংকা বলে অভিহিত করেন। ‘অগ্নি’ ছবিতে গান করেছেন জানিয়ে শুভ আগামীতে ফারিয়ার সঙ্গে গান করার ইচ্ছা প্রকাশ করেন।

Reneta

সুরকার এবং সংগীত পরিচালক প্রয়াত গায়ক খালিদ হাসান মিলুর কনিষ্ঠ পুত্র ‘মামা হে’, ‘লোকাল বাস’, ‘জাদুকর’ খ্যাত প্রীতম হাসান আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়াকে নিয়ে গান করবেন বলে জানান।

নুসরাত ফারিয়া তার গান থেকে প্রাপ্ত সম্মানীর ১০% একটি স্কুলে প্রদান করবেন জানিয়ে বলেন, এটি আমার মনের আনন্দ লাভের জন্যই সিদ্ধান্ত।’ গান গাওয়া অব্যাহত থাকবে মন্তব্য করে পরিবারের সব সদস্য বিশেষ করে বড় বোন মারিয়াকে ধন্যবাদ জানান নুসরাত ফারিয়া। পাশাপাশি পরিবারের  প্রশান্তির জন্য ব্যারিস্টার হওয়ার পথে এগুচ্ছেন বলে জানান নুসরাত ফারিয়া।’

নায়িকা হিসেবে সুযোগ দেওয়ার জন্য জাজ প্রধান আবদুল আজিজকে ধন্যবাদ জানালেও হাসতে হাসতে ফারিয়া বলেন, এবার গান গাইতেও আশা করি ডাকবেন আজিজ ভাই।

প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গীতিকার রাকিব হাসান রাহুল,  নায়ক আরিফিন শুভ, টেলিভিশন তারকা ও চলচ্চিত্রে আসার ঘোষণা দেওয়া আজমেরী হক বাঁধন, গায়িকা দিলশাদ কণা, গায়ক জয় শাহরিয়ার, জাজ প্রধান আবদুল আজিজ, সিএমভি কর্ণধার শাহেদ আলী পাপ্পু, ইবি সল্যুশন্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফ জাই, প্রাণ-আরএফএল প্লাস্টিক লি. এর হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান আরাফাত প্রমুখ।
নুসরাত ফারিয়ার পটাকা:

ছবি : সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভনুসরাত ফারিয়াপটাকালিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন

এপ্রিল ৫, ২০২৬

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

কেরাণীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT