চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপট দেখিয়ে জিতল সাকিবের ঢাকা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট দেখিয়ে সহজ জয়ে বিপিএল শুরু করল ঢাকা ডায়নামাইটস। শের-ই-বাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসকে ৮৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল।

ঢাকার দেয়া ১৯০ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাল্টা জবাব দিতে পারেনি রাজশাহী। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটি শেষপর্যন্ত তুলতে পেরেছে ১০৬ রান।

দুই দলের মাঝে বড় পার্থক্য ইনিংসের সূচনায়। ৯ ওভারে বিনা উইকেটে ১০০ রান তোলে ঢাকা। বিপরীত রাজশাহী ৯.৫ ওভারে তোলে মাত্র ৫৯ রান, হারাতে হয় ৬ উইকেট। মিরাজের দলের আশারবাতি অবশ্য নিভে যায় আরও আগেই। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ হাফিজ (২৯) যখন সাজঘরে ফেরেন।

Banglabid

বড় লক্ষ্য ছুঁতে দরকার ছিল পাওয়ার-প্লে কাজে লাগানো। কিন্তু প্রথম ৬ ওভারে রাজশাহী তুলতে পারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান। পরে রুবেল হোসেনের তোপে বিপদ বাড়ে পদ্মাপাড়ের দলটির। টাইগার পেসার দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ বানিয়ে ফেলেন একপেশে।

মুমিনুলকে ফিরিয়ে শুরুতে আঘাত হানেন সাকিব। হাফিজের সঙ্গে ওপেনিংয়ে জুটি গড়ে ভালই খেলছিলেন এ বাঁহাতি। ইনিংসের তৃতীয় ওভারে মিজানুর রহমানের হাতে ক্যাচ দেয়ার আগে এক বাউন্ডারিতে করেন ৫ বলে ৮ রান। ২.৩ ওভারে রাজশাহীর রান তখন ২৪। শুরুর ওটুকু সময়ই কেবল ম্যাচে ছিল রাজশাহী।

পরে একে একে সৌম্য সরকার (৪), লরি ইভান্স (১০), জাকির হাসান (২) সাজঘরে ফিরলে বিষাদের ছায়া নামে কিংস ডাগআউটে। ব্যাটসম্যানদের আসা-যাওয়া অব্যাহত থাকে শেষ অবধি। ঢাকার বোলারদের তোপে ইনিংসের ১০ বল আগেই গুটিয়ে যায় রাজশাহী।

Reneta

৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশ টি-টুয়েন্টি দলে ব্রাত্য রুবেল হোসেন। বিপিএলে অভিষিক্ত মোহর শেখ অন্তর নিয়েছেন দুটি উইকেট। সাকিব, আন্দ্রে রাসেল, কাইরেন পোলার্ড ও শুভাগত হোম নেন একটি করে উইকেট।

এর আগে বিপিএলের উদ্বোধনী ম্যাচে রানখরা দেখে মিরপুরে আসা দর্শকরা হয়ত ভাবেননি সন্ধ্যায় ফ্ল্যাডলাইটের আলোয় সাকিবের দল দেখাবে চার-ছক্কার ঝলকানি। দুপুরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে মাত্র ৯৮ রান নিয়েও শেষ ওভার পর্যন্ত লড়েছে রংপুর রাইডার্স। রাতের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৯ ওভারেই ঢাকা ডায়নামাইটস তুলে ফেলে ১০০ রান। একই উইকেটে দিন ও রাতের ম্যাচে দেখা যায় বিপরীত চিত্র।

বিনা উইকেটে শতরান পাড়ি দেয়া ঢাকা দুইশ ছোঁয়ার দারুণ সম্ভাবনা জাগালেও পারেনি ২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে।

হযরতউল্লাহ জাজাই ও সুনিল নারিন মিলে ওপেনিং জুটিতে উপহার দেন ১১৬ রান। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালে রান তোলার গতি কিছুটা কমে আসে।

২৮ বলে ৩৮ করে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নারিন। ৪১ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলে ফেরেন হযরতউল্লাহ। দুই ওপেনার সাজঘরে ফেরার পর কাইরেন পোলার্ড (৩), অধিনায়ক সাকিব আল হাসান (২), নুরুল হাসান সোহান (১) রানের চাকা ঘোরাতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন।

শেষে শুভাগত হোম ব্যাটে ঝড় তুললে ১৮৯ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। শুভাগত ১৪ বলে ৩৮ ও রাসেল ১৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজনে।

আরাফাত সানি নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আরাফাত সানি ও কায়েস আহমেদ। ৩ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটহীন ছিলেন এক মৌসুম পর বিপিএলে ফেরা আলাউদ্দিন বাবু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬রাজশাহীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসল নির্বাচন ও নকল নির্বাচন

পরবর্তী

চা, জুস, বিয়ার যেভাবে ক্ষতি করছে আপনার কিডনির

পরবর্তী

চা, জুস, বিয়ার যেভাবে ক্ষতি করছে আপনার কিডনির

সৈয়দ আশরাফুলের দোয়া মাহফিল মঙ্গলবার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT