চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দহন’-এ প্রথম দিনের অভিজ্ঞতা ও সিয়াম-পূজার নয়া লুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৮, জুন ২০১৮
বিনোদন
A A

‘পোড়ামন ২’ আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তার আগে সিয়াম-পূজা তাদের নতুন ছবি ‘দহন’-এর শুটিং শুরু করেছেন। গেল ৬ জুন থেকে নগরীর উত্তরায় এ ছবির শুটিং হয়েছে। তার আগে ৫ জুন এফডিসিতে লুক টেস্টসহ নানা প্রস্তুতির চূড়ান্ত ফয়সালা করে ‘দহন’ টিম।

শুটিংয়ের দু-দিনের মধ্যে সিয়াম-পূজার একটি স্থিরচিত্র চ্যানেল আই অনলাইনের কাছে এসেছে। ওই ছবিতে দেখা গেছে, ‘দহন’-এ কেমন লুকে হাজির হচ্ছেন সিয়াম-পূজা।

সিয়ামকে দেখা গেছে ছোট চুলে। চেহারায় কিছুটা মলিনতা। গায়ের রঙ কিছুটা শ্যামলা বর্ণের। মুখ ভর্তি গোঁফ-দাড়ি, কানে দুল। পরনের পোশাক অনেকটা বখাটের মতো।

Banglabid

অন্যদিকে পূজা হাজির হয়েছেন নিম্নবিত্ত ঘরের মেয়ে হিসেবে, যিনি একজন গার্মেন্টসকর্মী।

জানা গেছে, ছবিতে সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজা অভিনয় করছেন একজন পেশাদার গার্মেন্টস কন্যার চরিত্রে। নিজের চরিত্র সিয়াম বলেন, নেশার মধ্যে ডুবে থাকা একজন যুবক কেমন, তার চারপাশের পরিবেশটা কেমন সেটা দর্শকরা দেখতে পারবেন।

পূজা বলেন, গার্মেন্টসে না গেলে আমি জানতান না সেখানকার মেয়েরা কেমন হয়।কতোটা পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। ‘নূর জাহান’ ছবির এই নায়িকা আরো বলেন, সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি। আমি নিজেকে প্রস্তুত করছি আমার চরিত্রে জন্য। ‘নূর জাহান’ ছবিতে সবাই আমাকে যেমন গ্রহণ করেছেন, প্রশংসা করেছেন আশা করি ‘দহন’ ছবিতেও আমাকে নতুনভাবে গ্রহণ করবেন।

Reneta

চ্যানেল আই অনলাইনকে সিয়াম আরও বলেন, এই চরিত্রে নিজেকে মানিয়ে নিতে বিভিন্ন নেশাগ্রস্থ মানুষের সঙ্গে মিশেছি। রাজধানীতে যেসব স্থানে মাদকের ছড়াছড়ি সেখানে গিয়েছি। নিজ চোখে দেখেছি, তারা কেমন জীবন যাপন করে। তাদের পরিবেশটা, চালচলন, কথাবার্তা কেমন। গতকাল, বৃহস্পতিবার ‘দহন’ ছবির জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সিয়াম। এমন সিরিয়াস চরিত্রে ঢোকার আগে কিছুটা কনফিউসড ছিলেন। বললেন, শুটিংয়ের আগেও আমি দ্বিধায় ছিলাম, পারবো কিনা! তিন-চারটা শর্ট দেয়ার পর বুঝলাম একদম পারফেক্ট আছি। শুটিং করেছি টঙ্গি বস্তিতে। আশপাশের সবাই হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন।

প্রথমদিন শুটিং করে কিছুটা অসুস্থ হয়েছেন সিয়াম। আজ শুক্রবার বিকেলে যখন মুঠোফোনে কথা বলছিলেন তার কণ্ঠ থেকে কিছুটা ভাঙা আওয়াজ আসছিল। সিয়াম বলেন, প্রথমদিনেই দু’দিনের কাজ করেছি। অনেক চাপ গেছে। হাঁকাহাঁকি করতে হয়েছে। এতে কণ্ঠে চাপ পড়েছে। দৌড়াদৌড়ি করতে হয়েছে। শরীর কিছুটা ছিলে গেছে। এর পরেও ভালোভাবে কাজ হচ্ছে, এটাই হলো প্রশান্তি। আজ শুটিং নেই বলে বাসায় বিশ্রাম নিচ্ছেন সিয়াম। বলেন, আগামীকাল থেকে আবার শুটিং শুরু হবে। ১২ তারিখ পর্যন্ত শুটিং করবো। এরপর ঈদের পরদিন থেকে টানা ‘দহন’র কাজ করবো এবং ‘পোড়ামন ২’ মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া নিতে হলে হলে যাবো।

‘দহন’ দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ছবি। এটি কোনো যৌথ প্রযোজনা নয়। ছবির পরিচালক রায়হান রাফী, যিনি ‘পোড়ামন ২’ নির্মাণ করেছেন। সামাজিক ও রাজনৈতিক গল্প নির্ভর এই ছবিটি গেল ৬ জুন আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। শুধু তাই নয় ভূয়সী প্রশংসা পেয়েছে সেন্সর বোর্ডের সদস্যদের কাছ থেকে।

বিশেষ করে ‘পোড়ামন ২’ সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক মালিক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেছেন, আমি ৩০ বছর ধরে ছবি দেখছি। ছবি দেখে দেশ-বিদেশের অনেক অভিনয়শিল্পীর সঙ্গে তাদের অভিনয়ের মাধ্যমে পরিচিত হয়েছি। আমার অভিজ্ঞতায় বলতে পারি, নবাগত হিসেবে সিয়াম ‘ডিড এক্সট্রিমলি ওয়েল’। আমি তার অভিনয় দেখে অবাক হয়ে গেছি। সে এত ভালো অভিনয় করছে দেখে। পূজাও ভালো করেছে। এই জুটির ছবি দর্শক অবশ্যই গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখার উদ্দিন নওশাদজাজ মাল্টিমিডিয়াদহনপূজা চেরিপোড়ামন-২লিড বিনেদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT