চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশেরা ট্রাজেডি: বাজির শব্দে ট্রেনের শব্দ শুনতে পায়নি দর্শনার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
ট্রেন দুর্ঘটনা-দশেরা-ভারত

ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে দশেরা উদযাপনের সময় পরপর দুই ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জন ছাড়িয়েছে। আহত শতাধিক।

অমৃতসরের ‘জাউরা ফটক’ এলাকায় রাবণের একটি কুশপুত্তলিকা বাজিসহ পোড়ানোর সময় রেললাইনের ওপর দাঁড়ানো দর্শনার্থীদের দ্রুতগামী ট্রেন চাপা দিলে ওই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা বাজির প্রচণ্ড শব্দের জন্য ট্রেন আসার শব্দ শুনতে পায়নি বলে জানায় পুলিশ।

Banglabid

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ রাখ রুপি ও আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন।ট্রেন দুর্ঘটনা-দশেরা-ভারত

পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় কিছু গণমাধ্যম বলছে, আয়োজকরা লোকজনকে আতশবাজি থেকে দূরে সরে যেতে বলছিলেন বলে তারা সরে রেললাইনে উঠেছিল। অন্য অনেকে আবার বলছে, পুড়তে থাকা কুশপুত্তলিকা ভেঙে পড়তে পারে, এই ভয়ে দর্শণার্থীরা দৌড়ে রেললাইনের ওপর উঠেছিল।

Reneta

ওই সময় অসংখ্য মানুষ রেললাইনের ওপর দাঁড়িয়ে তাদের ফোন দিয়ে অনুষ্ঠানের ভিডিও রেকর্ড করছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দ্রুতগতিতে আসা ট্রেনটিকে তারা দেখতেও পায়নি।ট্রেন দুর্ঘটনা-দশেরা-ভারত

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আঘাত করা প্রথম ট্রেনটি জলন্ধর থেকে অমৃতসর যাচ্ছিল। যারা ট্রেনটি দেখে লাফিয়ে পাশের রেললাইনে পড়ে বেঁচেছিল, প্রথম ট্রেন পার হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে অমৃতসর থেকে হাওড়াগামী আরেকটি এক্সপ্রেস ট্রেন পাশের রেললাইন দিয়ে যাওয়ার সময় তাদের চাপা দিয়ে চলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভারত-ট্রেন দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেমন্তেও গাছ ভরা বারোমাসি আম

পরবর্তী

শেষ যাত্রায় গ্রামে ফিরলেন আইয়ুব বাচ্চু

পরবর্তী
আইয়ুব বাচ্চু

শেষ যাত্রায় গ্রামে ফিরলেন আইয়ুব বাচ্চু

শতভাগ স্কুলিংয়ের পথে সিলেটের বিয়ানীবাজার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT