চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের কাছে ভোট চাইলেন রিয়াজ-ফেরদৌস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

৩০ ডিসেম্বর নির্বাচনের আগে প্রচারণায় অংশ নিতে গতকাল (বুধবার) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর সঙ্গী হিসেবে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস।

দুজনেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় জোরালো ভাবে মাঠে নেমেছেন। নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা।

প্রধানমন্ত্রীর নির্বাচনী আসনে গোপালগঞ্জ ৩- এ গিয়ে বক্তৃতা দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। ওইসময়ে স্টেজে বসে ছিলেন শেখ হাসিনা ও শেখ রেহানাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের উদ্দেশ্যে চিত্রনায়ক রিয়াজ বলেন, আমার অভিনয় ভালো লাগলে তার বিনিময়ে নৌকায় ভোট দেবেন। দীর্ঘ ক্যারিয়ারে যদি অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন। আমার এই একটা চাওয়া আপনারা রাখবেন।

চিত্রনায়ক রিয়াজ বলেন, টুঙ্গিপাড়ায় জাতীর পিতার নাড়ি পোতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাড়ি পোতা। সেখানে আসতে পেরে, কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অত্যন্ত সম্মানিতবোধ করছি।

তিনি বলেন, আসন্ন নির্বাচন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে সবাই মিলে নৌকায় ভোট দেবেন।

বক্তৃতা দেওয়ার সময় রিয়াজ বলেন, আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীর পিতার শত বছর একসাথে পালন করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

রিয়াজের পরেই বক্তৃতা দেন আরেক নায়ক ফেরদৌস। তিনি বলেন, আসন্ন নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সেখানে আমাদের জয়ী হতেই হবে। আমার ২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন তবে নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে চাই।

এরআগে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩ তম অধিবেশনে যোগ দিতে ছয়দিনের সরকারি সফরে নিউ ইয়র্ক গিয়েছিলেন রিয়াজ ও ফেরদৌস।

একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া, কোটালিপাড়া) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ: ফেরদৌসরিয়াজলিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো

পরবর্তী

ফোনালাপ: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, মোশাররফের অস্বীকার

পরবর্তী
খন্দকার মোশাররফ হোসেন-আইএসআই-ফোনালাপ ফাঁস

ফোনালাপ: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, মোশাররফের অস্বীকার

পুরনো ছবি

সলিডারিটি চ্যাম্পিয়নশিপে রূপা আনলেন মাবিয়া-স্মৃতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT