চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানবার্গকে কটাক্ষ করে চাকরি গেল ফুটবল কোচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গকে নিয়ে ‘অত্যন্ত অনুপযুক্ত ও আপত্তিকর’ মন্তব্য করায় ইতালির চতুর্থ গ্রেডের ক্লাব গ্রোসেটো তাদের যুব কোচকে বরখাস্ত করেছে। কোচ টমাসো ক্যাসালিনি নিজের ফেসবুক পাতায় কিশোরী গ্রেটাকে লক্ষ্য করে একগুচ্ছ অশ্লীল কথা লিখেছিলেন।

ক্যাসালিনি লিখেছিলেন, ‘এই যৌনকর্মী! ১৬ বছরের কেউ কি পাউন্ডিং (আলিঙ্গনের চাপ) নিতে সক্ষম? এটা কী সঠিক বয়স?’

গত সপ্তাহে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে উদাসীনতার জন্য পুরো দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের কথার তোড়ে বিঁধেছিলেন সুইডেনের কিশোরী গ্রেটা থানবার্গ। সম্মেলনে উপস্থিত না থাকলেও সেই বক্তৃতার ভিডিও টুইট করে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচনার বাইরে মার্কিন প্রেসিডেন্টের কিছু না হলেও চাকরি বাঁচাতে পারলেন না ইতালিয়ান ফুটবল কোচ।

Banglabid

ক্যাসালিনির মন্তব্য চোখে পড়তেই তাৎক্ষণিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। দ্রুততার সঙ্গে এক বিবৃতিতে তারা জানায়, ‘ক্লাবের সাথে সঙ্গতিপূর্ণ আচরণ না করায় ক্যাসালিনি আর ক্লাবের অংশ হবেন না। কারণ, ক্লাব টেকনিক্যাল মূল্যবোধের চেয়েও নৈতিক মূল্যবোধের প্রতি বেশি গুরুত্ব দেয়।’

বরখাস্ত হওয়ার পর ক্যাসালিনিও একটি বিবৃতি দিয়েছেন। বলেছেন, ‘আমি গত সপ্তাহে ফেসবুকে যে পোস্টটি লিখেছিলাম, তার জন্য গ্রেটা থানবার্গসহ সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। এটি ছিল এমন এক কাজ, যা এই তরুণ সুইডিশ কর্মীর বিরুদ্ধে ক্ষোভের মুহূর্তে লেখা হয়েছিল এবং একেবারে ভুল ভাষায়। এর বিষয়বস্তু নিয়েও আমি অনুশোচনায় পুড়ছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি কখনও নাবালিকা সম্পর্কে এমন ভাবনা সত্যিই ভাবতে পারি না। সুতরাং, আমাকে আমার পদ থেকে সরিয়ে দেয়ার গ্রোসেটোর সিদ্ধান্তকে স্বেচ্ছায় গ্রহণ করেছি এবং আমার কাজে বিব্রত হওয়ায় ক্লাবের কাছে ক্ষমা চাইছি।’

Reneta

জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বের শীর্ষ নেতাদের সামনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি জোরালভাবে তুলে ধরার পর রাতারাতি আলোচনায় উঠে এসেছেন পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। তার সাহসী দৃষ্টিভঙ্গির জন্য বিশ্বের অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেটা থানবার্গজলবায়ু পরিবর্তনফুটবল কোচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT