চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর রকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে অন্য দুটি দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। হোম সিরিজে এবারও টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংসেবা রকেট।

২০১৬ সালে দুই বছরের জন্য ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের কাছ থেকে স্বত্ব কিনে নেয় ডাচ-বাংলা ব্যাংক। সেই মেয়াদ পার করে এসে নতুন বছরেও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। রোববার মিরপুরে এক সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বিসিবি।

সংবাদ সম্মেলনে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সানাউল আরেফিন। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস উপস্থিত ছিলেন।

নতুন বছর শুরুর সিরিজটিতে বাংলাদেশ দল ভাল করবে বলে আশা প্রকাশ করেন তারা।

১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। এই আসরে ফাইনালসহ ম্যাচ সাতটি। প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ২৭ জানুয়ারি।

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ১০ জানুয়ারি ঢাকা আসবে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা আসবে ১৩ জানুয়ারি। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে।

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টে হাজির করা হয়নি শিশু নীলকে

পরবর্তী

গ্রাহকের তথ্য গোপনীয়তা বিষয়ে তোপের মুখে আলিবাবা

পরবর্তী

গ্রাহকের তথ্য গোপনীয়তা বিষয়ে তোপের মুখে আলিবাবা

ওবায়দুল কাদের

‘বিএনপি এজেন্ট নাহিদ সুইডেন থেকে এদেশে গুম হত্যার মিশন চালাচ্ছে’

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT